শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » সন্ত্রাসী হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা অরবিন্দু বেপারী আহত
সন্ত্রাসী হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা অরবিন্দু বেপারী আহত
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ৮ জানুয়ারী এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অরবিন্দু বেপারী বিন্দুসহ শ্রমিক নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন পুলিশের উপস্থিতিতেই এই হামলা-আক্রমন চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন, আজ সকালে আশুলিয়া প্রেসক্লাবের সম্মুখে চাকুরীচ্যুত শাইন ফ্যাশনস গার্মেন্টস শ্রমিকেরা প্রতিবাদ সমাবেশ করতে গেলে আকস্মিকভাবে শাইন ফ্যাশনসের মালিকদের ভাড়া করা সন্ত্রাসীরা-মাস্তানরা শ্রমিক নেতৃবৃন্দসহ চাকুরীহারা শ্রমিকদের উপর বেপরোয়া হামলা চালায়। এই ঘটনায় অরবিন্দু বেপারী বিন্দু ও আক্কাস আলীসহ অনেক শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিকেরা আহত হন। শ্রমিক নেতৃবৃন্দ এখন চিকিৎসাধীন রয়েছেন।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসী-মাস্তান ও তাদেরকে লেলিয়ে দেয়া গার্মেন্টস এর মালিকপক্ষের লোকদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। একই সাথে তিনি অনতিবিলম্বে শাইন ফ্যাশনের চাকুরীচ্যুত শ্রমিকদেরকে চাকুরীতে বহাল ও তাদের সকল বকেয়া পরিশোধের দাবি জানান। বিবৃতিতে তিনি এসব হামলা-আক্রমনের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী