শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
রাঙামাটি, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক সমিতির বিক্ষোভ সমাবেশ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক সমিতির বিক্ষোভ সমাবেশ
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক সমিতির বিক্ষোভ সমাবেশ

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, গ্রাহকদের নামে অতিরিক্ত বিল বাতিলের দাবি ও অতিরিক্ত বিল সংশোধন না করে গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ১০ জানুয়ারী রবিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ গ্রাহক সেচপাম্প মালিক সমিতি জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে গোরস্থান মোড়ে বিক্ষোভ সমাবেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক সেচপাম্প মালিক সমিতির জেলা সহ-সভাপতি দেবল কুমার, সাধারণ সম্পাদক আনাউর রহমান, মটর ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, সাইফুল ইসলাম, মাহবুবর রহমান, আওলাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মিলন কুমার, মকসুদুর রহমান, সুমন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০০৮ সাল থেকে অদ্যাবধি গ্রাহকদের নামে প্রায় ৩০ কোটি টাকা অতিরিক্ত বিল করা হয়েছে। অথচ এরমধ্যে পিডিবির তদন্তে শুধুমাত্র ২০১৫ থেকে ২০১৬ সালে ৫ কোটি ২৭ লাখ টাকা অতিরিক্ত বিল তদন্তে ধরা পড়েছে। তা সঠিক নয়। বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত বিল সংশোধনের তালবাহানা করে বিল সংশোধন না করে গ্রাহকদের বিরুদ্ধে যেসমস্ত মামলা দেয়া হয়েছে সেসব মামলা প্রত্যাহার এবং যে সমস্ত বন্ধ সেচপাম্পের বিল সংশোধনের জন্য আবেদন করা রয়েছে তা সংশোধন করার দাবি জানান। শুধু তাই নয়, গ্রাহকদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার, টেম্পারিংয়ের নামে কোনো অতিরিক্ত বিল না করা, প্রকৃত টেম্পারিংকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সমস্ত সকল লাইন স্ট্যান্ডার্ড করে সকল সেচপাম্পে মিটার স্থাপন করারও দাবি জানান।

গাইবান্ধায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

গাইবান্ধা :: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারী রবিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম আবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: সাইফুল ইসলাম সাকা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, উপ-দপ্তর সম্পাদক মো: মাসুদ রানা, উপ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, জেলা যুবলীগের আহসান হাবিব রাজিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদের সদস্য শিমুল বেগম, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব প্রমুখ।





আর্কাইভ