শুক্রবার ● ১৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় মাহিন্দ্র উল্টে নিহত-১ , আহত-৩
দীঘিনালায় মাহিন্দ্র উল্টে নিহত-১ , আহত-৩
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়ি ধনপাতাছড়া-বাবুছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় স্মৃতিময় চাকমা (৪০) নামে ১জন নিহত ও ৩জন আহত হয়েছেন।
আজ শুক্রবার ১৫ জানুয়ারি সকাল ১০টায় বাবুছড়া থেকে যাত্রীবাহী মাহিন্দ্র ধনপাতাছড়ি নাড়াইছড়ি যাওয়ার পথে সোনামিয়া টিলায় ব্রেক ফেল করে উল্টে ৪জন আহত হয়।
আহতরা হলেন, নাড়াইছড়ির ঘধেন চাকমার স্ত্রী সঞ্চিতা চাকমা (৩০), সূর্য মুখী চাকমা (৩৫), ভাইবোন ছড়ার বাটু মারমার ছেলে সুইপ্রু মারমা (৫৭)।
স্থানীয়দের সহযোগিতায় দীঘিনালা হাসপাতালে নেয়ার পথে ১জন মারা যায়। দীঘিনালা হাসপাতালে চিকিৎসাধীন ৩জন আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১