শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » সংবাদ সম্মেলনে টিকা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা সুপারিশ
প্রথম পাতা » জাতীয় » সংবাদ সম্মেলনে টিকা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা সুপারিশ
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবাদ সম্মেলনে টিকা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা সুপারিশ

ছবি: সংবাদ সংক্রান্তঢাকা :: আজ বৃহস্পাতিবার সকালে আহুত সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশে করোনা টিকা নিয়ে মুনাফাকেন্দ্রীক যেকোন প্রকার ব্যবসা ও মধ্যস্বত্বভোগী রাখার ব্যবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন এবং বলেছেন করোনার টিকা নিয়ে দেশের মানুষ কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে জিম্মি হতে পারে না। সরকারও কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্লাকমেইলের শিকার হতে পারে না। তিনি সিরাম ইনস্টিটিউটের টিকা ভারতের তুলনায় প্রায় দ্বিগুণ দামে আমদানি করার সমালোচনা করেন এবং বলেন, মধ্যস্বত্বভোগী হিসাবে বেক্সিমকো টিকা প্রতি কত মুনাফা করছে তাও জনগণ জানতে চায়। তিনি বলেন, বেক্সিমকো সরকারকে জিম্মি করে সরকারের কাছেও টিকা বিক্রি করবে, আবার আরও উচ্চমূল্যে খোলা বাজারেও টিকা বিক্রি করে বেশুমার মুনাফা হাতিয়ে নেবার পায়তারা করছে। সংবাদ সম্মেলনে তিনি করোনার টিকাকে ‘জনপণ্য’ বিবেচনা করে বিনা পয়সায় সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে তিনি টিকা আমদানিতে বিকল্প উৎসের অনুসন্ধান এবং টিকা প্রদানে রাজনৈতিক, দলীয় প্রেসার, গ্রুপগত যেকোন ধরনের পক্ষপাতিত্ব পরিহার করার আহ্বান জানান।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

সংবাদ সম্মেলনে তিনি পার্টির পক্ষ থেকে ৮ দফা প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনাসমূহ নিম্নরূপ:-
১। করোনার টিকাকে জনস্বাস্থ্য সুরক্ষায় ‘জনপণ্য’ হিসাবে বিবেচনা করে সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রত্যেক নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এজন্যে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত অবকাঠামো এবং চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহায়কসহ সংশ্লিষ্ট সমগ্র জনশক্তিকে উপযুক্ত নির্দেশনা ও প্রশিক্ষণসহ দক্ষতা ও যোগ্যতার সাথে কাজে লাগাতে হবে।
২। করোনা টিকা আমদানি, ব্যবস্থাপনা, প্রয়োগসহ গোটা পদক্ষেপ রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পন্ন করতে হবে। করোনার টিকা নিয়ে মুনাফাকেন্দ্রীক যেকোন প্রকার ব্যবসা ও মধ্যসত্ত্বভোগী ব্যবস্থা সম্পূর্ণ নিষিধ্ধ ঘোষণা করতে হবে।
৩। করোনা টিকা আমদানিতে জরুরী ভিত্তিতে বিকল্প উৎসসমূহ বের করতে হবে, প্রয়োজনে সম্ভব স্বল্পতম সময়ে বাংলাদেশে তার ট্রায়ালের ব্যবস্থা করতে হবে।
৪। দেশীয় সংস্থা করোনার টিকা উৎপাদন করে যৌক্তিক মূল্যে তা সরকারের কাছে বিক্রি করবে। জনচাহিদা বিবেচনা করে সরকার তা ক্রয় করবে। দেশীয় সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করাও দরকার।
৫। টিকা প্রদানের অগ্রাধিকারে যেকোন রাজনৈতিক, দলীয় প্রেসার ও গ্রুপগত বিবেচনা পরিহার করতে হবে।
৬। টিকা ও করোনার পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত যেকোন ধরনের দুর্নীতি, চুরি, দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। টিকার পাশ্ব প্রতিক্রিয়াও বিশেষ বিবেচনায় নেয়া প্রয়োজন।
৭। টিকাকে করোনা ভাইরাসের একমাত্র সমাধান হিসেবে বিবেচনা না করে মাস্ক, স্যানিটাইজার, পরিচ্ছন্নতা, জনসচেতনতা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনার পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে কার্যকরি করে তুলতে হবে।
৮। সর্বোপরি করোনার টিকা ও চিকিৎসা সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণে রাজনৈতিক বিবেচনা পরিহার করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনেতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, মোজাম্মেল হোসেন প্রমুখ।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)