শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার শেষ কর্মদিবস আজ : আমাদের শুভকামনা
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার শেষ কর্মদিবস আজ : আমাদের শুভকামনা
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার শেষ কর্মদিবস আজ : আমাদের শুভকামনা

ছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার  :: পার্বত্য অঞ্চলে ক্রীড়া উন্নয়নে যার অবদান অনস্বীকার্য, যার হাত ধরে গড়ে উঠেছে পার্বত্যঞ্চলের ক্রীড়া প্রতিভা, যার ছোঁয়ায় এ অঞ্চলের মানুষ ক্রীড়া ভালোবাসতে শিখেছে, তিনি হলেন এ অঞ্চলের গৌরব জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা। প্রচারবিমুখ, সাদাসিদে এই মানুষটি রাঙামাটি জেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে ১৯৬২ সালের ১৯ জানুয়ারী পিতা কিরণ বিকাশ চাকমা ও মাতা শৈলবালা চাকমার ঘরে জন্ম গ্রহন করেন। শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রজীবণ শুরু করে রাঙ্গুনিয়ার ক্ষীরমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে গহিরা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভুগোল বিষয়ে স্নাতকোত্তর করেন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনার পাশাপাশি অগাধ ক্রীড়া প্রতিভার অধিকারী স্বপন কিশোর চাকমা ১৯৮৯ সালে সাঁতার ইভেন্টে জাতীয় পুরস্কার পান। বাংলাদেশের জাতীয় সাঁতার দলে সুযোগ পেলেও নানা কারণে অংশ না নিয়ে ১৯৯৪ সালের ১লা মার্চ খাগড়াছড়ি জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্ম জীবণ শুরু করেন। কর্মজীবনে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ কর্মস্থল রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন করে আজ সোমবার ১৮ জানুয়ারী ২০২১ শেষ কর্মদিবস করে অবসর জীবণে পা রাখছেন। তার এই কর্মময় জীবনকে স্মরণীয় করে রাখতে তার কর্মস্থল রাঙামাটি শহরের কাঠালতলী জেলা ক্রীড়া কার্যালয়ে গিয়ে সিএইচটি মিডিয়া পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অবসর জীবণে শুভকামনা জানান পত্রিকাটির মুখ্য সম্পদক নির্মল বড়ুয়া মিলন ও বার্তা সম্পাদক জুঁই চাকমা।
আলাপচারিতায় স্বপন কিশোর চাকমা জানান দীর্ঘ কর্মময় জীবণে অসংখ্য ক্রীড়াবিদ গড়ে তুলেছেন। তার হাতে গড়া খাগড়াছড়ির অথুই মারমা স্পোর্টস সাইন্স নিয়ে পিএইচডি করে বর্তমানে নিউজিল্যান্ডে কর্মরত। অতিসম্প্রতি ঘাগড়া উচ্চ বিদ্যালয় আন্তঃস্কুল বঙ্গবন্ধু বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, শুধু তাই নয় ২০১৯ সালে জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ক্রিকেট অনুর্ধ্ব-১৬ আঞ্চলিক পর্যায়ে সিলেটে রানারস আপ ও কাবাডী অনুর্ধ্ব-১৬ প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা স্বপন কিশোর চাকমার চেষ্টার ফসল। তবুও সন্তুষ্ট নয় ক্রীড়া পাগল এই মানুষটি। তিনি বলেন সারা রাঙামাটি জেলায় নেই কোন সুইমিং পুল। সাঁতার নিয়ে জীবন শুরু করে নিজের ছেলেমেয়েদের সাঁতার শেখানোর জন্য সুইমিং পুল নেই, হ্রদে তো সাঁতার শেখা বা সাঁতার প্রশিক্ষণ নিরাপদ নয়। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে পার্বত্য অঞ্চলে সব ইভেন্টে ক্রীড়া প্রতিভার সম্ভাবনা রয়েছে। উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে এলাকা ভিত্তিক খেলা নির্বাচন করে প্রশিক্ষনের জন্য প্রকল্প হাতে নিয়ে নিয়মিত প্রশিক্ষণ দিতে পারলে জাতীয় পর্যায়ে খেলোয়াড় গড়ে ওঠার পাশাপাশি পার্বত্যঞ্চলে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে।
পার্বত্যঞ্চলের ক্রীড়ার আইডল স্বপন কিশোর চাকমা অবসরের দিনগুলোও অবসরে কাটাতে চান না। অবদান রাখতে চান নিরাপদ খাদ্য ও সবুজায়নে। যার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন। রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলায় ঘিলাছড়িতে ৪ একর পাহাড়ী জায়গায় মিশ্র ফলজ বাগানে প্রায় এক হাজার আম গাছের বাগান সহ তরল সোনা আগর চারা রোপন করেছেন। এছাড়া মাল্টা, কমলা, লিচু, বড়ই ইত্যাদি তো আছেই। তিনি বলেন, পৃথিবী যতই অধুনিকতার দিকে যাচ্ছে মানুষের বিবেকবোধ ততই পিছিয়ে যাচ্ছে। প্রতিদিন নানা ফলমুলের নামে বিষপান করছি আমরা, তাই বিষমুক্ত নিরাপদ ফলমুল উৎপাদনের পাশাপাশি পাহাড়ে সবুজায়নে নিজেকে যুক্ত রাখবো। অত্যন্ত মিষ্টভাষী, সদালাপী স্বপন কিশোর চাকমা ব্যাক্তি জীবণে স্ত্রী স্বর্ণা চাকমা, এক কণ্যা ও এক পুত্র নিয়ে সুখের সংসার। মেয়ে বিদ্যার্থী সেন্ট ট্রিজার স্কুলের শিক্ষার্থী। চারিদিকে এত হাকডাক হইহুল্লোর অথচ পার্বত্যঞ্চলের ক্রীড়ার জীবন্ত কিংবদন্তী স্বপন কিশোর চাকমা নিরবেই গেলেন অবসর জীবণে। আমরা সিএইচটি মিডিয়া পরিবার স্বপন কিশোর চাকমার অবসর জীবণের শুভেচ্ছা জানিয়ে নিরোগ, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।





খেলা এর আরও খবর

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)