বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তানভীর সিকদার (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। গতকাল ২৬ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালীর প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে ।
জানা যায়, নিহত তানভীর সিকদার উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার ৯ নং ওয়ার্ডের ছমদ আলী সিকদারের নতুন বাড়ীর আবুল শামা সিকদারের একমাত্র ছেলে। নিহেত তানভীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। নিহতের পিতা আবুল শামা বলেন , আজ সকাল সাড়ে ১১টার তানভীর বাড়ি থেকে জরুরি কাজে বের হয়ে গুণাগরী যাওয়ার পথে চেচুরিয়া এলাকায় পৌঁছলে তানভীর দূর্ঘটনার স্বীকার হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল একটি বিপরীত মুখী সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষিত হয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধানি জমিতে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তানভীরকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, দূর্ঘটনাায় জড়িত সিএনজিটি জব্দ করা হয়েছে, নিহত তানভীর সিকদার এর পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে তার লাশ পারিবারিকভাবে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই