শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী রাফি
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী রাফি
রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী রাফি

ছবি: সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা :: গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থীর মধ্যে তিনি নারিকেল গাছ প্রতীকে ১১ হাজার ১৪৯ভোট পেয়ে বেসরকারিভা‌বে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ধানের শীষ’ প্রতীকে ফারুক আহম্মেদ পেয়েছেন ৫৪৯৪ ভোট।

সারা দেশের তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার সাথে একযোগে শনিবার (৩০ জানুয়ারি) গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ব্যালটের মাধ্যমে নেয়া হয় ভোট। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে ‘নৌকা প্রতীক’ নিয়ে খন্দকার জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট। ‘হাত পাখা’ প্রতীকে আনিছুর রহমান পেয়েছেন ২১৮ ভোট, ও ‘মোবাইল ফোন’ প্রতীকে জহুরা খাতুন পেয়েছেন ৫০ ভোট। গাইবান্ধা জেলা নির্বাচন পরিচালনা কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।

কনকনে শীত উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটারের উপস্থিতি ও ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৬৪ এবং নারী ভোটার ১৫ হাজার ৩০৫ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫ টি ভোট কেন্দ্রে ৮৩ টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩৭ জন ও নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)