বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » নকল স্বর্ণের বার দিয়ে হাতিয়ে নিল আসল স্বর্নের চেইন
নকল স্বর্ণের বার দিয়ে হাতিয়ে নিল আসল স্বর্নের চেইন
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে হাসিনা বানু (৪৫) নামে এক নারীকে নকল স্বর্ণের বার দিয়ে আসল স্বর্ণের চেইন হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। আজ ১৭-ফেব্রুয়ারি বুধবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ডাবুয়া ইউনিয়নের জগন্নাথ হাট এলাকার আবদুল বারেকের স্ত্রী গহিরা পোস্ট অফিস থেকে মুন্সিরঘাটা আসার জন্য একটি সিএনজি অটোরিকশায় উঠেন। এসময় মাঝপথে মোটর সাইকেলে করে চিরকুট মোড়ানো স্বর্ণের বার সদৃশ পিতলের বার রাস্তায় ফেলে রাখেন কিছু প্রতারক চক্র সদস্যরা। আরেক যুবক চিরকুট তুলে নিয়ে পড়ে শোনিয়ে হাসান বানুকে প্রলুব্ধ করে সোনার বার কিনে নিতে। প্রলুব্ধ হাসান বানু প্রতারক চক্রের পাতা ফাঁদে পা দিয়ে একটি দেড়ভরি ওজনের চেইন দিয়ে দেন। আসল স্বর্ণের চেইন দিয়ে নকল স্বর্ণের বার নেওয়ার সময় দুই প্রতারকের ছবি তোলে রাখেন হাসান বানু। পরে নকল র্স্বণের বারটি নিয়ে মুন্সিরঘাটাস্থ গীতাশ্রী জুয়েলার্সে গেলে এটি পিতল বলে জানালে কাঁন্না করতে থাকেন তিনি। পরে রাউজান থানায় গিয়ে একটি অভিযোগ দেন। প্রতারণার শিকার হাসান বানু বলেন, ‘যেহেতু বিয়ের জন্য গয়না তৈরির জন্য পাঠানো লেখা চিরকুট ছিল সেহেতু আমি নিয়ে নিই। স্বর্নের দোকানে যাওয়ার পর জানতে পারি এটি পিতল। গীতাশ্রী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী রুবেল বলেন, এরকম অনেকেই এসেছেন। সচেতন করার পরও বার বার এমন ঘটছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, প্রতারণার শিকার এক নারী অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নির্দিষ্ট স্বর্ণের দোকান ছাড়া অন্যকোন জায়গা থেকে স্বর্ণ না কেনার পরামর্শ দেন তিনি।





মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল