শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » গাজিপুর » পুলিশী অনুমোদন না পাওয়ায় কাল ২৬ মার্চ সুবর্ণজয়ন্তী উদযাপনে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রমিক গণসমাবেশ স্থগিত
প্রথম পাতা » গাজিপুর » পুলিশী অনুমোদন না পাওয়ায় কাল ২৬ মার্চ সুবর্ণজয়ন্তী উদযাপনে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রমিক গণসমাবেশ স্থগিত
বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশী অনুমোদন না পাওয়ায় কাল ২৬ মার্চ সুবর্ণজয়ন্তী উদযাপনে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রমিক গণসমাবেশ স্থগিত

---সংবাদ বিজ্ঞপ্তি :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আগামীকাল ২৬ মার্চ আশুলিয়া শিল্পাঞ্চলে আহুত শ্রমিক গণসমাবেশ স্থগিত করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে পুলিশী অনুমোদন না পাওয়ায় পার্টির সুবর্ণজয়ন্তীর এই গণসমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পার্টির আশুলিয়ার গণসমাবেশের অনুমতি না দেবার সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সরকার ও সরকারি দলের প্রতি আনুগত্য দেখাতে যেয়ে প্রায় বাড়াবাড়ি করছে এবং তাদের পেশাগত দায়িত্বের অমর্যাদা ঘটিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন আশুলিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা এ সংক্রান্ত পার্টির চিঠিও গ্রহণ করেননি। এই কর্মকর্তার আচরণ তার পেশাগত দায়িত্ব ও শৃঙ্খলার পরিপন্থী।

বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সকালে সাভারে যাওয়াটা অজুহাত হিসেবে দেখিয়ে বিকালে পার্টির এই কর্মসূচি না করতে বলা হয়েছে। তিনি বলেন, বিকালে কেন সুবর্ণজয়ন্তীর কর্মসূচি পালন করা যাবে না মোটেও বোধগম্য নয়। তিনি বলেন, যেখানে সরকার ও সরকারি দলের সকল কর্মসূচি অব্যাহত রয়েছে সেখানে বিরোধীদের সুবর্ণজয়ন্তীর কর্মসূচিতে নিষেধাজ্ঞা, বাধা প্রদান ও অনুমতি না দেওয়া সরকারের দখলদারিত্বের একচেটিয়া রাজনীতিরই বহিঃপ্রকাশ। তিনি বিরোধী দল ও জনগণকে অবরুদ্ধ রেখে সরকারের সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধকেই অবমাননা করার সামিল।

তিনি জানান আশুলিয়ায় সুবর্ণজয়ন্তীর গণসমাবেশের পুনঃনির্ধারিত তারিখ পরবর্তীতে জানানো হবে।

সরকার সুবর্ণজয়ন্তী উদযাপনকে একটি দলীয় অনুষ্ঠানে পরিণত করেছে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামীকাল ২৬ মার্চ সকাল ৯.৩০ এ সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তরেন’ পুস্পস্তবক অর্পণ করবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনগণের প্রবেশ অধিকারকে সংকুচিত করা এবং ঢাকা-সাভার-আশুলিয়ায় প্রায় একটি অবরুদ্ধ পরিস্থিতি তৈরী করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সরকার জনগণকে অবরুদ্ধ ও তাদের স্বাভাবিক চলাচল বন্ধ করে দিয়ে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিরোধী রাজনৈতিক দলসমূহ ও জনগণের বিভিন্ন অংশের সুবর্ণজয়ন্তীর সকল অনুষ্ঠান বন্ধ করে সুবর্ণজয়ন্তীর গৌরবকেই কালিমালিপ্ত ও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সুবর্ণজয়ন্তী উদযাপনকে দলীয় বিষয়ে পরিণত করেছে। বিবৃতিতে তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একই সাথে তিনি নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনকে বিরোধীতা করে ছাত্র-যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশী হামলা, গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন সরকার-নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদকেও দমন করে নির্মুল করে চায়। তিনি অনতিবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)