শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষ : নিহত-৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষ : নিহত-৪
শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষ : নিহত-৪

ছবি : সংবাদ সংক্রান্তডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার ২৬ মার্চ দুপুরে হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতের কর্মীদের সংঘর্ষের পর সেখান থেকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুরে জুমার নামাজের পর আমরা মোদিবিরোধী মিছিল বের করেছিলাম। মিছিল থানার সামনে যাওয়ার পর পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর গুলি চালায়।’
আজিজুল হক ইসলামাবাদী জানান, নিহতরা হলেন- হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম, মেহরাজ, মো. জামিল এবং আবদুল্লাহ নামের অপর এক ব্যক্তি।
তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) জরুরি বিভাগের রেজিস্ট্রারে নিহত হিসেবে কাজী মীরাজুল ইসলাম (৪০) ও রবিউল ইসলাম (২৭) নামে দুজনের নাম উল্লেখ রয়েছে। এই প্রতিবেদন তৈরি পর্যন্ত নিহতদের সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতালের রেজিস্ট্রারে আহত হিসেবে অন্তত সাত জনের নাম উল্লেখ রয়েছে।
সিএমসিএইচ পুলিশ বক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, হাসপাতালে চার জনকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং আহত সাত জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ পর্যন্ত দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে, দুপুর আড়াইটার দিকে হাটহাজারীতে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো ও এসিল্যান্ডের কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া যায়। দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানান হাটহাজারীর ইউএনও রুহুল আমিন।
তবে, ওই ঘটনায় পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।





আর্কাইভ