শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » গৃহবধূ মুন্নী হত্যার ১ বছর : মৃত্যুর রহস্য উদঘাটনে গড়িমসি
প্রথম পাতা » চট্টগ্রাম » গৃহবধূ মুন্নী হত্যার ১ বছর : মৃত্যুর রহস্য উদঘাটনে গড়িমসি
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহবধূ মুন্নী হত্যার ১ বছর : মৃত্যুর রহস্য উদঘাটনে গড়িমসি

ছবি : সংবাদ সংক্রান্তআকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটের অলিনগরের আলোচিত কুলছুমা আক্তার মুন্নী হত্যার ১ বছর।
গত বছরের ৫ এপ্রিল (রবিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে করেরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়িতে গৃহবধূ কুলছুমা আক্তার মুন্নী’র নির্মম মৃত্যুর ঘটনা ঘটে। সে ঐ বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তার এর স্ত্রী।

তারপর একের পরে এক নাটকীয়তা, রহস্য উদঘাটনে গড়িমসি, পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশে বিলম্ব, হয়নি কোন বিচার, হয়নি কোন সুরাহা, হয়নি এখনো কোন আসামি গ্রেফতার। ভিকটিম এর পরিবারের কাছে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করা হলেও চার্জশিট থেকে আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছে।
এই নিয়ে ভিকটিম এর পরিবারের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উৎকন্ঠা বিরাজ করছে। এই রহস্য জনক মৃত্যু নিয়ে ধূম্রজাল এর সৃষ্টি হয়েছে।
তারপর দীর্ঘ ১০ মাস অতিবাহিত হওয়ার পর অবশেষে গত ৮ ফেব্রুয়ারী সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির নিমিত্তে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বর্তমানে মামলাটি পিবিআই চট্টগ্রাম এর তদন্তে প্রক্রিয়াধীন আছে।
নিহতের বড়ভাই করেরহাট এনবি শিশু একাডেমির সহকারী শিক্ষক এবং অলিনগর তারকা ক্রিড়া সংঘের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মদ জানান, গত বছরের ৫ এপ্রিল তার একমাত্র বোন কুলছুমা আক্তার মুন্নীকে শ্বশুর বাড়ির লোকজন নির্মমভাবে খুন করে আত্মহত্যার নাটক সাজিয়ে ফাঁসিতে ঝুলে রাখে।
এভাবেই একটি বছর পার হয়ে গেছে।
আমি চাই আমার বোনের মৃত্যুর রহস্য উদঘাটন হোক। ইন্ধনদাতা, প্রকৃত আসামি, দোষী ও অপরাধীরা কেউ যেন পার ও ছাড় না পায়। এমন নিষ্পাপ প্রাণ আর যেন অকালে ঝরে না যায় আর আমার বোনের মতো কারো পরিবারে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।





আর্কাইভ