শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় » হেফাজত একা নয়, তাণ্ডবে বিএনপি-জামায়াতও জড়িত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম পাতা » জাতীয় » হেফাজত একা নয়, তাণ্ডবে বিএনপি-জামায়াতও জড়িত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেফাজত একা নয়, তাণ্ডবে বিএনপি-জামায়াতও জড়িত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাঅনলাইন ডেস্ক :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় হেফাজতে ইসলাম যে তাণ্ডব ঘটিয়েছে তা খুবই দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শুধু হেফাজত একা নয়, হেফাজতের সাথে বিএনপি-জামায়াতও জড়িত।

গতকাল রবিবার সংসদের চলতি ১২তম অধিবেশনের সমাপনী দিবসে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী হেফাজতের দেশব্যাপী ধ্বংসযজ্ঞের কিছু ছবি দেখান সংসদে।

তিনি বলেন, এমন ধরনের কাজ নাই যা সেদিন তারা করেনি। সরকারি অফিস, ভূমি অফিস এমনকি কোরান শরীফ পুড়িয়ে দিয়েছে তারা। তারা কেন ইসলাম ধর্মে বিশ্বাস করে কোরান শরীফে আগুন দেয়?

প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামকে হুঁশিয়ার করে জাতীয় সংসদে বলেন, যে কোনো কিছু হলেই ছাত্রলীগ, আওয়ামী লীগ বা আমাদের অফিস, বাসায় আগুন দেয়া হয়। আমি তাদের জিজ্ঞাসা করি। আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে সেই আগুন তো অন্য ঘরেও চলে যেতে পারে। সেটা কি তাদের হিসাবে নেই?’

‘আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, বাড়িঘর সেগুলোতেও যদি আগুন লাগে তখন তারা কী করবে? জনগণ কি বসে বসে শুধু এসব সহ্য করবে তারা তো সহ্য করবে না,’ বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘তবে হেফাজতের সবাই যে এই কর্মকাণ্ডে জড়িত তা কিন্তু নয়। এটিই কিন্তু বাস্তবতা।’

প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ হেফাজত গুজব ছড়ালো, বায়তুল মোকাররমে মানুষ মেরে ফেলা হচ্ছে ইত্যাদি। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সহিংসতা চালানো হয়। হেফাজতের পক্ষে বিএনপির বিবৃতি দেশব্যাপী ষড়যন্ত্রের ধারাবাহিক অংশ।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনেক বিদেশি অতিথি এসেছে আমাদের দেশে, ব্রিটেনের রানী থেকে শুরু করে অনেকের শুভেচ্ছা বাণী পাচ্ছি, এতো বড় সম্মান পাচ্ছি, সেখানে কারা খুশি হতে পারলেন না?

প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেন, ‘২৬ মার্চ নরেন্দ্র মোদির আসার কথা, তাকে আসতে দেয়া যাবে না। কেন?

আজকে হেফাজতে ইসলাম কর্মসূচি দেয়–তারা কি (ভারতের) দেওবন্দ এ যায় না শিক্ষা গ্রহণ করতে? তারা যদি এধরনের ঘটনা ঘটায়, তাহলে তারা উচ্চ শিক্ষা গ্রহণে দেওবন্দে যাবে কীভাবে? সেটা কি তারা চিন্তা করেছে?

‘আমরা কওমি মাদ্রাসার সনদ দিচ্ছি, তাদের শিক্ষার ব্যবস্থা করছি। তাদের কাররিকুলাম ঠিক করে দিচ্ছি। তারা যেন দেশ-বিদেশে চাকরি পায় তারও ব্যবস্থা করে দিচ্ছি। তারপর তারা কেন এই তাণ্ডব ঘটালো?’ বলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট কীভাবে সমর্থন দেয় সেটাই আমার প্রশ্ন। এখানে যে জ্বালাও পোড়াও করবে -সেটাও তারা পরামর্শ দিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন পুলিশ কেন ধৈর্য দেখিয়েছে? আমরা ধৈর্য দেখিয়েছি কারণ আমরা এগুলো বিরত করার চেষ্টা করেছি। কারণ সংঘাতে সংঘাত বাড়ে। আমরা সেগুলা চাইনি।’

‘আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা সুন্দরভাবে উদযাপন করতে চেয়েছি। যারা এটা করেছে—দেশবাসী এটা দেখবে, বিচার করবে,’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ