শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আওয়ামীলীগ নেতার বাড়ী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আওয়ামীলীগ নেতার বাড়ী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
শনিবার ● ১০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় আওয়ামীলীগ নেতার বাড়ী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ছবি: সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলী নামে একজন জুতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানাকে আটক করা হয়েছে।

ধারের টাকা না পেয়ে টানা এক মাস ওই ব্যবসায়ীকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন হাসান আলীর পরিবারের সদস্যরা। হাসান আলীর স্ত্রী বিথী বেগমের অভিযোগের পর ব্যবসায়ী হাসানকে উদ্ধার করলেও আবারো মাসুদ রানার জিম্মায় দেয় পুলিশ। তবে থানা থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

আজ ১০ এপ্রিল শনিবার সকালে গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর এলাকায় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে উদ্ধার করা হয় শহরের জুতা ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত মরদেহ।

এদিকে হাসান আলীর ভায়রা একেএম মামুনুর রশিদ কল্লোল জানান, শনিবার ভোরে হাসান আলীর মোবাইল থেকে স্বজনদের কাছে পাঠানো ক্ষুদে বার্তা দেন। ক্ষুদে বার্তাটি হুবহু তুলে ধরা হলো- মাসুদ রানা আমার উপর অনেক নির্যাতন ও ভয় দেখানোর কারনে, আমি এ পথ বেছে নেই। আরো দায়ী বাবু মিয়া ও রোমান হক। কারন তারা, আমার দোকান কেড়ে নেয়, আমাকে সর্বশান্ত করে। মাসুদ রানা আমাকে ৫ মার্চ ২০২১ তারিখে তার বাসায় বন্দি করে। আমার পরিবারের কেহ দায়ী না। সে আমার ওয়াইফকে নানান ভাবে হুমকি ও ফাঁসানোর চেষ্টা চালাইছে ও থানাতে মিথ্যা অভিযোগ করছে, দোষ করলে আমি করছি, আমার পরিবাররের কেহ না। সে আমাকে থানাতে ভয় দেখায় ও সাদা কাগজে মিথ্যা কথা লিখিয়ে থানাতে জমা দিছে, আমার দেনা আমার, আর কেউ না। সে নিজেকে বাঁচানোর জন্য এটা করছে। ইতি হাসান আলী, ৬.৪.২১।

এদিকে হাসান আলীর স্ত্রী বিথী বেগম ও শ্যালিকা শাহেদা বেগম অভিযোগ করেন, গত ৫ মার্চ হাসান আলীকে আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তার নিজ বাড়িতে উঠিয়ে নিয়ে যান। হাসানের স্ত্রী বিথী বেগম থানায় অভিযোগ করলে ৭ মার্চ পুলিশ হাসানকে মাসুদ রানার বাড়ি থেকে উদ্ধার করে থানায় আনে। সেখানে পুলিশ ও মাসুদ রানা তাদের কাছে হাসানের পাওনা পাঁচ লাখ টাকা দাবী করে। দেড় লাখ টাকা দিতে চাইলে তারা হাসানকে ছেড়ে দিতে অস্বীকার করে এবং বিথীর কাছে লিখিত চায়। পরে বিথি ও তার বোন বাড়িতে চলে যায়। এরপর পুলিশ হাসানকে পরিবারের জিম্মায় না দিয়ে আবারো মাসুদ রানার জিম্মায় দেয় বলে অভিযোগ করেন হাসান আলীর স্ত্রী বিথী, ভায়রা একেএম মামুনুর রশিদ কল্লোল ও শ্যালীকা সাহেদা বেগম।

আটকের আগে আওয়ামীলীগ নেতা মাসুদ রানা বলেন, থানায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শে হাসান আলীর কাছে থানায় লিখিত নিয়ে হাসানকে আবারো নিজ বাড়িতে নিয়ে যান। এসময় মাসুদ রানা একটি লিখিত অঙ্গিকারের কাগজ দেখান।

ওই অঙ্গিকারে লেখা..
অঙ্গিকার নামা, আমি মো. হাসান আলী, পিতা মৃত হযরত আলী, মাতা মৃত সুফিয়া খাতুন, সাং গোরস্থান পাড়া, আমি আমার স্ত্রী বিথী বেগম, আমরা উভয়ে মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে নগদ টাকা ১৯ লাখ ৩৬ হাজার গ্রহন করি। বর্তমানে স্ত্রীর হাতে টাকা থাকতে সে বিভিন্ন তালবাহানা করে। আমি নিরুপায় হয়ে সজ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে মাসুদ রানা ভাইয়ের কাছে চলিয়া গেলাম, আমার কোন কিছু হলে মাসুদ ভাই দায়ী থাকিবে না। আমার স্ত্রী মোছা. বিথী বেগম ও তার ভাই বোন দায়ী থাকবে। ইহা আমার অঙ্গিকার। হাসান আলী, ১৩.৩.২০২১।

এদিকে ঘটনাস্থল মাসুদ রানার বাড়িতে সদর থানার ওসি মাহফুজার রহমান ও অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এসব ব্যাপারে কথা বলতে চাইলে তারা রাজি হননি।

অন্যদিকে শনিবার দুপুরে আওয়ামীলীগ নেতা মাসুদ রানাকে তার বাড়ি থেকে হ্যান্ডকাপ ছাড়া আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় হামলা চালায় স্থানীয় জনতা। পরে হ্যান্ডকাপ ও হেলমেট পরিয়ে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। এব্যাপারে শনিবার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)