শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » কৃষকের ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিলো সিলেট মহানগর যুবলীগ
প্রথম পাতা » কৃষি » কৃষকের ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিলো সিলেট মহানগর যুবলীগ
সোমবার ● ২৬ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকের ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিলো সিলেট মহানগর যুবলীগ

ছবি: সংবাদ সংক্রান্ত সিলেট প্রতিনিধি :: বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সরকার ঘোষিত লকডাউনের সময়ে শ্রমিক সংকটে পড়া ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা গালিমপুরের কৃষক শুক্কুর আলীর ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিলেন সিলেট মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।

আজ সোমবার ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারের নেতৃত্বে বিপুল সংখ্যক মহানগর যুবলীগের নেতৃবৃন্দ এই কাজে অংশগ্রহণ করেন।

ধানকাটা শেষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মীরা সব সময় প্রস্তুত রয়েছে। সিলেট মহানগর যুবলীগ মানুষের যে কোনও দূর্যোগে পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, কৃষকের পাশে এসে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলান। আর সেই ফসল যদি প্রাকৃতিক কোনো কারণে নষ্ট হয়ে যায় তার কষ্টের অন্ত থাকে না। তাই আমরা কৃষক ধান ঘরে তুলে দিতে এধরনের উদ্যোগ গ্রহণ করেছি।

কৃষক শুক্কুর আলী বলেন, ফসল পাকলেও ধান কাটা নিয়ে উৎকণ্ঠায় ছিলাম। মনের দুঃখে আমি পাকা ধান তুলতে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। সিলেট মহানগর যুবলীগ আমার পাশে এসে দাঁড়ানোয় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ধানকাটা ও মাড়াই কাজে সর্বাত্মক সহযোগিতা করেন ২৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস আহমদ, শাহান আহমদ শাওন, আলী হোসেন, সুলতান মাহমুদ সাজু, আফজল হোসেন, রূপম আহমদ, নাজমুল ইসলাম চৌধুরী, আখতার হোসেন, সাকারিয়া হোসেন সাকির, আল মুমিন, শরীফ আহমদ, রেজাউল করিম হাসান, আকিল আহমদ, সোহেল আহমদ, সাবেল আহমদ, রনি আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা অমিত জিৎ, আবুল হোসেন, জাবের আফ্রিদি প্রমুখ।





আর্কাইভ