শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা
প্রথম পাতা » জাতীয় » ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা
মঙ্গলবার ● ৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীতডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা উল্লেখ করে এই আইন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী।
আজ সোমবার বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নাগরিক সংগঠনের উদ্যোগে “কোভিড অতিমারী: সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা” শিরোনামে ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, আলোকচিত্র শিল্পী শহিদুল আলম, বাউল শিল্পী রীতা দেওয়ান, অনুসন্ধানী সাংবাদিক গোলাম সরওয়ার, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, সাংবাদিক জায়মা ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম, অধিকার কর্মী ও আইনজীবী আব্দুল্লাহ আল নোমান, রেজাউর রহমান লেনিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধিকার কর্মী অধ্যাপক সি আর আবরারসহ অনেকে।
অনুষ্ঠানে মূল বক্তব্যে বলা হয়, এই বছরের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য “জনসাধারণের মঙ্গলের জন্য তথ্য”। কিন্তু করোনা মহামারি শুরুর পর থেকে কমপক্ষে ৮০ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, ১০ জনের বেশি সাংবাদিককে আসামি করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এবং কমপক্ষে ৫০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলায়।
এছাড়াও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন কমপক্ষে ২ জন সাংবাদিক, আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৩০ জনেরও বেশি এবং সাময়িকভাবে গুমের শিকার হয়েছেন কমপক্ষে ৫ জন।
এতে বলা হয়, চিন্তা, বিবেক ও মতপ্রকাশের দমন, রাজনৈতিক অসহিষ্ণুতা ও সহিংসতার শর্ত তৈরি করে। মত প্রকাশের স্বাধীনতা মানে শুধু কথা বলা বা লেখার মত প্রকাশের স্বাধীনতা নয়, অন্যান্য যে কোনো উপায়ে চিন্তার অভিব্যক্তি প্রকাশ করাও এর অন্তর্গত।
অনুষ্ঠানে আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বলেন, এখন বাংলাদেশে সাংবাদিকতা রয়েছে, তবে তা নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রিত সাংবাদিকতার কারণ মূলত নিপীড়নমূলক আইনগুলো, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮। এই আইনসমূহ বাতিল না হলে সাংবাদিকরা মুক্ত হতে পারবেন না। তাই বাতিল করা জরুরি।
অনুসন্ধানী সাংবাদিক গোলাম সরওয়ার বলেন, ‘আমার সাংবাদিকতার জন্য গুমের শিকার হয়েছি এবং ফিরে এসে ছয় জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেছি। কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম আমার নামে দুটি মামলা হয়েছে, একটি মানহানির এবং দুটি মামলা নিয়ে বেশ অগ্রগতি হচ্ছে কিন্তু আমার করা অপহরণ মামলা রহস্যজনকভাবে ধীর গতিতে এগোচ্ছে। সাংবাদিকতার পেশা বন্ধ করার জন্য কাজ করছে একটি পক্ষ।’
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম বলেন, দেশে স্বাধীন গণমাধ্যম খালের কিনারায়। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পেশার নাগরিকরা যেমন, আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, এমনকি চিকিৎসা পেশাজীবিদের প্রচারমাধ্যমে কথা বলার মত প্রকাশকে বাঁধাগ্রস্ত করছে নানা প্রশাসনিক আইনি প্রক্রিয়া।
তিনি প্রশ্ন রাখেন, ‘শিক্ষকরা কি তাদের স্বাধীনতার কথা বলছেন, শিক্ষার্থীদের কথা বলছেন? তারা সকল বাংলাদেশের নাগরিকদের জন্য কি মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করছেন?’
অনুষ্ঠান শেষে সরকারের কাছে তিন দফা সুপারিশ তুলে ধরা হয়। এতে বলা হয়, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সকল চিন্তা, বিবেক ও মত প্রকাশ হরণকারী আইন এবং মানবাধিকার পরিপন্থী আইনি এবং প্রশাসনিক কর্মকাণ্ড রদ করতে হবে, প্রচারমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে এবং মহামারির সময়ে যে সকল সাংবাদিকদের শারীরিক ও মানসিক হয়রানি, নির্যাতন করা হয়েছে, নিহত হয়েছেন ও মিথ্যা-বানোয়াট অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তাদের সকলকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ