শিরোনাম:
●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » চোরের বিচার নেই, অতিষ্ট এলাকাবাসী
প্রথম পাতা » খুলনা বিভাগ » চোরের বিচার নেই, অতিষ্ট এলাকাবাসী
বৃহস্পতিবার ● ১৩ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চোরের বিচার নেই, অতিষ্ট এলাকাবাসী

ছবি : সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের কাতলামারি বাজারে একাধিকবার চুরির অভিযোগে অভিযুক্ত আলোচিত ও প্রভাবশালী চোর মোফাজ্জেল হোসেন (৩৭) এর আইনগত কোনো বিচার হয়না। অভিযুক্ত মোফাজ্জেল হোসেন কাতলামারি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। কাতলামারি বাজারে একাধিকবার চুরির ঘটনা ঘটায় ও চোরের বিচার না হওয়ায় অতিষ্ট হয়ে উঠেছে কাতলামারি গ্রামবাসি। “কখন না আমার দোকানের সব মালামাল চুরি হয়ে যায়” একথা ভেবে কাতলামারি বাজারের দোকান মালিকরা দিনের পর দিন কাটাচ্ছে ভয়াবহ আতঙ্কে। বারবার চুরির ঘটনায় গ্রাম ও বাজারজুড়ে সাধারণ মানুষের মাঝে শুরু হয়েছে তোলপাড়। দোকান মালিকরা বলছে আলোচিত চোর মোফাজ্জেল হোসেন প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে দিনের পর দিন কাতলামারি বাজারে চুরি করে আসছে। অথচ তাকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যাচ্ছে না। ইতিপূর্বে কাতলামারি বাজারে চায়ের দোকানী মৃত. আমিরুল ইসলামের স্ত্রী আলিয়া বেগম ভানুর বাড়ির পাশে থাকা বিচালীর গাদায় আগুন ধরিয়ে দিয়ে স্থানীয়দের নজর ঘুরিয়ে কৌশলে ভানুর বাড়ি থেকে টেলিভিশন চুরি করে। সেসময় ভানু বাজারের কাতলামারী ক্যাম্পে মোফাজ্জেল হোসেনকে আসামি করে অভিযোগ করেন। তৎকালীন ক্যাম্প আইসি রবিউল ইসলামের মাধ্যমে নতুন টিভি কিনে ভানুকে ফেরৎ দিয়ে সমঝোতা করেন। এছাড়াও কাতলামারি বাজারের একাধিক দোকান থেকে সিগারেট ও টাকা চুরি করে ধরা পড়ার পর মোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে বাজারে একাধিক শালীস হয়েছে। এসব চুরির অভিযোগে মোফাজ্জেল হোসেনকে জরিমানাও করা হয়েছিল। ইতিপূর্বের একাধিক চুরির ঘটনার সত্যতা স্বীকার করে তুহিনের দোকানে এক লাখ টাকাও মোফাজ্জেল চুরি করেছে বলে আমি একশ ভাগ বিশ্বাস করি বলে জানায় এলাকার সাবেক মেম্বর খলীলুর রহমান লাল। ভুক্তভোগী তুহিন হোসেন ও বর্তমান মেম্বর শরিফুল ইসলাম এসংবাদের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, কাতলামারি বাজারের একাধিক দোকান থেকে সিগারেট ও টাকা চুরি করে ধরা পড়ার পর মোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে বাজারে একাধিক শালীস বিচার ও জরিমানা করা হয়েছে। এবারও বাজারের দোকান মালিকরা মোফাজ্জেলকে সন্দেহ করছে শুনেছি, আমিও তাকে সন্দেহ করছি। তবে তুহিনের দোকান থেকে যদি মোফাজ্জেল একলাখ টাকা চুরি করে তাহলে আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মোফাজ্জেল চোরের বিচার ও তার শাস্তি দাবী করছি। সরেজমিনে গিয়ে ও অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৭ই মে শুক্রবার দুপুরে কাতলামারি গ্রামের মৃত. ইয়াকুব আলী মন্ডলের ছেলে তুহিন হোসেন (৩৫) এর কাতলামারি বাজারে সার কিটনাশক দোকানের সাটার ভেঙে একলাখ টাকা চুরি হয়। এঘটনার সময় একই এলাকার রাজনগর গ্রামের রাশেদ হোসেন ও বকসিপুর গ্রামের সাজা মিয়া তুহিনের দোকানের সামনে দিয়ে বাড়িতে যাওয়ার কালে উক্ত দোকানের এক সাটার খোলা দেখতে পায়। দোকানের মধ্যে দোকান মালিক তুহিন রয়েছে ভেবে তারা বাড়িতে চলে যায়। এ ঘটনা জানাজানি হলে বাজার জুড়ে ব্যাবসায়িদের মাঝে আতঙ্ক আর হতাশ ছড়িয়ে পড়ে। চুরির ঘটনায় তুহিন হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন। তুহিনের অভিযোগ পেয়ে ঝিনাইদহ থানা পুলিশ অভিযুক্ত মোফাজ্জেল হোসেনকে থানায় জিজ্ঞাসাবাদ করে। চুরির ঘটনায় গভীর তদন্ত করতে মোফাজ্জেল হোসেনের মোবাইল থানায় আটকে রেখে মোফাজ্জেলকে আপতত ছেড়ে দেই বলে জানায় ঝিনাইদহ সদর থানার ওসি মো. মিজানুর রহমান। মোফাজ্জেল হোসেন ছাড়া পাওয়ার খবরে আবারও কাতলামারি বাজারে দোকান মালিকদের মধ্যে হতাশ আর আতঙ্ক ছড়িয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক দোকান মালিক ও ভুক্তভোগী তুহিন আলোচিত ও প্রভাবশালী চোর মোফাজ্জেল হোসেনের যথাপোযুক্ত শাস্তি দাবী করেছেন। তবে একাধিক চুরির এসব ঘটনাকে নিছক ষড়যন্ত্র উল্লেখ করে সাংবাদিকদের কাছে বয়ান চালিয়ে দেন মোফাজ্জেল হোসেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ