মঙ্গলবার ● ১৮ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » সংবাদিক হেনস্তার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের বিক্ষোভ
সংবাদিক হেনস্তার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের বিক্ষোভ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং ঔপনিবেশিক আইনের ধারায় মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ মে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার রাউজান উপজেলা পরিষদ চত্বরে রাউজান প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম, এম. বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা ও অর্থ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা রোজিনা ইসলামকে হেনস্তাকারী আমলাদের দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী করেন।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা