শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ বিজিবির মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম » জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ বিজিবির মতবিনিময়
বুধবার ● ১৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ বিজিবির মতবিনিময়

ছবি: সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক, চোরাচালান বন্ধে সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিরসরাইয়ে এলাকাবাসীর সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৯ মে বিকেলে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সীমান্তবর্তী অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর সেলিমুজ্জামান। বিজিবি অলিনগর ক্যাম্পের নায়েক গোলাম মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম, ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন খোকন ও অলিনগর যুব কল্যান পরিষদের সাধারণ সম্পাদক নঈম হোসেন চৌধুরী।

প্রধান অতিথি মেজর মো. সেলিমুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, বিজিবি সীমান্তে অতন্দ্র প্রহরীর কাজ করছে। দেশের স্বার্থে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সদস্যদের তৎপরতায় সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান আগের চেয়ে অনেক কমেছে। আমাদের একার পক্ষে একবারে বন্ধ করা সম্ভব নয়, যদি এলাকাবাসী সহযোগিতা না করে। তাই তিনি মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের নির্মূল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়িদের এক সপ্তাহের মধ্যে মাদক ব্যবসা ছাড়তে অন্যতায় এলাকা ছাড়ার নির্দেশ দেন।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ