বৃহস্পতিবার ● ২০ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১ : আহত-৪
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১ : আহত-৪
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চার যাত্রী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০ মে বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ফুটওভার ব্রিজের নিচে ট্রাক ও উল্টোপথে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে। নিহতের নাম ওমর ফারুক (৩৫)। সে সীতাকুন্ড উপজেলার বাটেরখীল এলাকার বাসিন্দা।
এঘটনায় নারী ও শিশু সহ আরো ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদরে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফারুক দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা চালক।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন