রবিবার ● ২৩ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানবোঝাই ট্রাকে পিকাপের ধাক্কা : নিহত-২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানবোঝাই ট্রাকে পিকাপের ধাক্কা : নিহত-২
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সামনে দাঁড়িয়ে থাকা পানবোঝাই ট্রাকে পিকাপের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। আজ রবিবার ২৩ মে ভোর ছয়টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কক্সবাজার জেলার পেকুয়া এলাকার গাড়ির চালক মো. তৌহিদ (৩০) ও হেলপার রুবেল (২৫)।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভোর ছয়টার দিকে মহাসড়কের পশ্চিম পাশে হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা পানবোঝাই ট্রাকে পিকাপের ধাক্কা। এবং দেখতে পাই পিকাপটি দুমড়ে মুচড়ে গেছে এবং পিকাপের মধ্যে দুইজন আটকে আছে। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বারইয়াহাট পৌরসভার জোরারগঞ্জ থানার সামনে ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহতরা পিকাপের চালক ও হেলপার। নিহতদেরকে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই সাইফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দুর্ঘটনা কবলিত পিকাপ ও ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতদের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন