বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » পূর্ণিমায় হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
পূর্ণিমায় হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: অবশেষে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। আজ বুধবার দিবাগত রাত একটার দিকে হালদায় মা মাছের নমুনা ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন হালদা গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।
মাছুয়াঘোনা এলাকায় ডিম সংগ্রহকারী আবু তৈয়ব মজু মাঝি সরজমিন দেখা যাই তিনি প্রায় দেড় বালতি ডিম সংগ্রহ করতে । এসময় তিনি বলেন বিকেলে ভাটার সময় মা মাছ হয়তো পুরোদমে ডিম ছাড়তে পারে। এছাড়া সত্তারঘাট, নয়াহাট ও আজিমের ঘাটাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শত শত ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করতে নানান সরঞ্জাম নিয়ে অবস্থান করছেন হালদা নদীর দুই পাড়ে। নয়াহাট এলাকার ডিম সংগ্রহকারী কামাল সওদাগর জানান, চলমান পূর্ণিমার এই ভরা জোতে মা মাছ ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে আর অনেক বেশি পরিমানে।
এদিকে সকাল থেকে হালদা পাড়ে অবস্থান করছেন চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার লাভলী আক্তার। এসময় তিনি জানান, মানিকছড়ি হতে কিছুটা পাহাড়ি ঢল নামলেই মা মাছ পুরো দমে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে হালদা গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘হালদায় বেশ কিছু স্থানে মা মাছ নমুনা ডিম ছাড়ছে। তিনি আশা করছেন চলমান পূর্ণিমার মা মাছ ডিম বিকাল দিকে আর বেশিপরিমাণে ছাড়ার সম্ভব না রয়েছে।





মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি