শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » সুপেয় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে গ্রামের পর গ্রামজুড়ে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম » সুপেয় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে গ্রামের পর গ্রামজুড়ে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি
সোমবার ● ৩১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুপেয় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে গ্রামের পর গ্রামজুড়ে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির গভীর নলকূপ দ্বারা পানি উত্তোলনের ফলে সুপেয় পানি তীব্র সংকটে পড়েছে মিরসরাইবাসী। সেই প্রেক্ষিতে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের দাবীতে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের নেত্বেতে মানববন্ধন করছে এলাকাবাসী। আজ রবিবার ৩০ মে সকাল ১০টায় উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, মিরসরাইবাসী পানির তৃষ্ণায় মরবে, কৃষক সবজি উৎপাদন করতে পারবে না, কিন্তু বিএসআরএম রড তৈরি করে ব্যবসা করবে; তা হতে দেয়া যায় না। এই কারখানায় কাঁচামাল ঢুকতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। আগামী এক বছরের মধ্যে শিল্পজোনে বিএসআরএমের কারখানা স্থানান্তরের আহবান জানান। অনেক দিন ধরে আমরা পানি পাচ্ছি না। সুপেয় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে গ্রামের পর গ্রামজুড়ে। গভীর নলকুপের সব পানি টেনে নিচ্ছে রড নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম। কথা ছিল, পাশ্ববর্তী ফেনী নদীর পানি ব্যবহার করে রড তৈরি করবে বিএসআরএম। তা না করে স্থানীয় এলাকার মাটির তলদেশের পানি তুলে আনায় বিপাকে পড়েছে কয়েকটি গ্রাম। তিনি আরো বলেন, অনেকদিন ধরেই আশপাশের কয়েকটি গ্রামের মানুষের পানির কষ্টের কথা শোনা যাচ্ছে। নলকুপের পানি নেই। অনেকে গভীর নলকুপ বসাতে গিয়েও পানি পাচ্ছে না। পেলেও কিছুদিন পর দেখা যাচ্ছে, পানি শেষ! পরে জানা গেলো, বিএসআরএম শক্তিশালী মেশিন বসিয়ে তলদেশের পানি তুলে নিচ্ছে! বিএসআরএম যেন এলাকার তলদেশের পানি উত্তোলন বন্ধ রাখে, মানুষ যেন সুপেয় পানির হাহাকার থেকে মুক্তি পায়, আজকের মানববন্ধনে এই দাবিগুলোই জোরালো হয়েছে। এই আন্দোলন চলতে থাক। হোক প্রতিবাদ। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।





আর্কাইভ