বুধবার ● ৯ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ঢাকামুখী বাস তল্লাসী করে ২ হাজার পিচ ইয়াবাসহ আটক-১
ঢাকামুখী বাস তল্লাসী করে ২ হাজার পিচ ইয়াবাসহ আটক-১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। আজ বুধবার ৯ জুন দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জনি (৩০)। মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর কলেজ এলাকায় মিরসরাই থানা পুলিশ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে মাদক ব্যবসায়ী জনিকে ২ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।





মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি