শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে লাথি মেরে কোমরের হাড় ভেঙে দেয়ার অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে লাথি মেরে কোমরের হাড় ভেঙে দেয়ার অভিযোগ
সোমবার ● ১৪ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে লাথি মেরে কোমরের হাড় ভেঙে দেয়ার অভিযোগ

ছবি: সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে লাথি মেরে কোমরের হাড় ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে।

সোমবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানায় ওসি (তদন্ত) বুলবুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় রবিবার রাতে শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতারে অভিযান চলছে। শিশুটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

মামলার এজাহারে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে বন্ধুদের সাথে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশি যুবক সহিদুল ইসলাম তাকে পাঁকা আম দেয়ার কথা বলে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। ঘরের ভিতর শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার চেঁচামেচি করায় ধর্ষণে ব্যর্থ হয়ে তার কোমরে লাথি দেয় সহিদুল। যায়। পর শিশুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে গিয়ে সব খুলে বলে তার মায়ের কাছে। পরে শিশুটির পরিবার এ নিয়ে প্রতিবাদ করলে তাদের ভিটে ছাড়ার হুমকি দেয় অভিযুক্ত সহিদুলের পরিবার।

হুমকি-ভয়ে শুক্রবার শিশুটিকে হাসপাতালে নিতে না পেরে পরদিন গোপনে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শিশুটিকে । সেখানে অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা খয়বর হোসেন জানান, আমার বাচ্চা মেয়েক এমন নির্যাতন করলো এটা মেনে নেওয়ার মত নয়। আমি এর বিচার চাই।

জেলা হাসপাতালের (আরএমও) ডা. হারুন-অর-রশিদ বলেন, শিশুটির কোমরের একটি হাড় ভেঙে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, এব্যাপারে থানায় মামলা হয়েছে আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)