শিরোনাম:
●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ১ হাজার ৪টি গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ১ হাজার ৪টি গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর
সোমবার ● ২১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ১ হাজার ৪টি গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর

ছবি: সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে আজ রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে গৃহ ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় সারাদেশে ৫৩ হাজার ৩শ’ ৫৪টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। এরমধ্যে গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ১ হাজার ৪টি পরিবারের মধ্যে জমি ও গৃহ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি গণভবন থেকে জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো সরাসরি একযোগে প্রচার করা হয়।

এদিকে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে তাঁর পক্ষে সদর উপজেলার ভুমিহীন ও গৃহহীন ১০০ জন পরিবারের মধ্যে ঘরের চাবি এবং জমির কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার হস্তান্তর করেন জেলা প্রশাসক আবদুল মতিন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু প্রমুখ।

এছাড়া অন্যান্য উপজেলাতে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার হস্তান্তর করেন।

২য় পর্যায়ে এই আশ্রয়ন প্রকল্পের আওতায় একই সাথে অন্যান্য উপজেলার মধ্যে সুন্দরগঞ্জে ১৬০টি, গোবিন্দগঞ্জে ২৩০টি, সাদুল্যাপুরে ২০০টি, ফুলছড়িতে ২৬০টি, সাঘাটায় ৪০টি ও পলাশবাড়ীতে ২৪টি জমি ও ঘর হস্তান্তর করা হয়।

এ জেলায় সর্বমোট ১ হাজার ৪৩০টি গৃহ নির্মাণের জন্য ২৭ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দকৃত ১ হাজার ৪৩০টি গৃহের মধ্যে সদরে ২০০টি, সুন্দরগঞ্জে ২০০টি, গোবিন্দগঞ্জে ৩৫০টি, সাদুল্যাপুরে ২০০টি, ফুলছড়িতে ৩৬০টি, সাঘাটায় ৮০টি ও পলাশবাড়ী উপজেলায় ৪০টি। অবশিষ্ট ৪২৬টি গৃহের নির্মাণ কাজ ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে।

জেলা শিল্পকলা একাডেমির ভিডিও কনফারেন্সে সকল উপকারভোগী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, জেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ