বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আকাশ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আকাশ উপজেলার ইসলামগাঁথী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরপাড়ে মুরগির খামারে কাজ করতো। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই খামরের মালিক তাকে খামারের কাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর আর সে বাড়ি ফিরেনি। আজ বুধবার সকালে লোকজন পুকুর পাড়ের একটি গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে
সংবাদ দেন। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন।
এদিকে এ লাশ নিয়ে এলাকায় চলছে ব্যাপক গুঞ্জন। আকাশের পিতার অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে। আত্রাই থানার (ওসি-তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
আপাতত ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোট ও পরিবারের অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত