শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » সম্মিলিত নাগরিক কমিটি পার্বত্য অঞ্চলে সম্প্রীতির দেয়াল তৈরী করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
প্রথম পাতা » কৃষি » সম্মিলিত নাগরিক কমিটি পার্বত্য অঞ্চলে সম্প্রীতির দেয়াল তৈরী করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
রবিবার ● ৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্মিলিত নাগরিক কমিটি পার্বত্য অঞ্চলে সম্প্রীতির দেয়াল তৈরী করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য অঞ্চলে বসরবাসকৃত সকল জনগোষ্ঠির মাঝে যে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক চলমান রয়েছে তা বিনষ্ঠ করতে ইদানিং সম্মিলিত নাগরিক কমিটির নামে একটি সংগঠন দেয়াল তৈরি চেষ্টা করছে বলে সন্দেহ প্রকাশ করেন ৷
তিনি শনিবার দুপুরে মাটিরাঙ্গা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা ও সূধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন ৷
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক৷ জেলা পর্যায়ে নাগরিক কমিটি বলতে মূলত কোন কমিটির অসত্মিত্ব নেই৷ এটি মূলত: ব্যবহৃত হয় নির্বাচনের সময়, যখন কোন প্রার্থী কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে অবিবেচ্য হন ৷ সম্প্রতিকালে মাটিরাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় তথাকথিত নাগরিক কমিটির নামে যে কমিটি তৈরির নাটক চলছে তা উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে পাহাড়ী-বাঙালির মধ্যে যে সূ সম্পর্ক বিরাজ তা বিনষ্টের জন্যই করা হচ্ছে ৷ এখানকার পাহাড়ী-বাঙালীর মধ্যে বিশ্বাস ও আস্থার দেয়াল তৈরি করে স্বার্থ হাসিলের অপচেষ্ঠা চালাচ্ছে ৷ এসময় তিনি সকলকে এধরনের কথিত সম্মিলিত নাগরিক কমিটিকে প্রতিহত করার আহবান জানিয়ে আরো বলেন, সকল জনগোষ্ঠির মধ্যে ঐক্যের সুদৃঢ় বন্ধন স্থাপনে খাগড়াছড়ির উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার আন্তরিক ৷ তিনি থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশ বান্ধবদের সম্মাননা প্রদানের ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজনে উদ্যোগ নেয়ায় থানা অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটোকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ৷ অনষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন বাসত্মবায়নে খাগড়াছড়িতে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি অটুট ও উন্নয়নে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি ৷ তিনি সমাজের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি স্থাপনে পুলিশিং কমিটিকে আরো বেশী তত্‍পর থাকার আহবান জানান ৷
এসময় বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা পুলিশ সুপার মজিদ আলী (বিপিএম) সেবা আইন শৃংখলা রক্ষার স্বার্থে ও অপরাধির ক্ষেত্রে পুলিশ পাহাড়ী-বাঙালি ,ধনী গরীবের শ্রেণীভেদ না করে সঠিক আইন প্রয়োগের মধ্যে দিয়ে পুলিশী কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন ৷
এছাড়া অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি জীতেন বড়ুয়া তাঁর বক্তব্যে মোটর সাইকেল চালক শান্ত হত্যায় সৃষ্ট উত্তেজনা বৃদ্ধিতে যে সকল কু-চক্রিমহল সামাজিক নেটওয়ার্কে (ফেইসবুকে) মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে পার্বত্য চট্টগ্রামে উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে তাদের চিহ্নিত করে তথ্য আইনের আওতায় আনার দাবী জানান ৷
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. শামসুল হক, মাটিরাঙ্গা উপজেলার সমন্বয় কমিটির সভাপতি এম.এম জাহাঙীর আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন প্রমুখ ৷

অনুষ্ঠানের ২য় পর্বে মাটিরাঙ্গা থানার ২০জন পুলিশ বান্ধব ব্যক্তিদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ ৷





আর্কাইভ