শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » কৃষি » ফুলে-ফলে শোভা দিচ্ছে হাজেরা রহমানের শখের ছাদবাগান
প্রথম পাতা » কৃষি » ফুলে-ফলে শোভা দিচ্ছে হাজেরা রহমানের শখের ছাদবাগান
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলে-ফলে শোভা দিচ্ছে হাজেরা রহমানের শখের ছাদবাগান

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা :: সবুজ সুন্দরে ভরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস। এখানের ১৭১ একর আয়তনে প্রাকৃতিক সৌন্দর্য ডানা মেলে আছে। বিস্তৃত পরিসরে সবুজে ঘেরা আবাসিক এলাকায়ও আছে নান্দনিক অনেক কিছু। তেমন একটি সৌন্দর্যের পসরা দেখা যায় মিসেস হাজেরা রহমান-এর ছাদবাগানে। মিসেস হাজেরা রহমান একজন হাউসমেকার। তাঁর আরেকটি পরিচয় তিনি চুয়েট এর উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান-এর স্ত্রী। স্বামীর কর্মসূত্রে তাঁর চুয়েটে বসবাস। ক্যাম্পাসের আবাসিক কোর্য়াটার এর বাসার ছাদে তিনি আর স্বামী ফজলুর রহমান মিলে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ছাদবাগান। যেখানে দেশী-বিদেশী অনেক ফুল, ফল ও ঔষধি গাছের সমাহার দেখা গেছে। পাশাপাশি নানা জাতের সবজির গাছ লাগিয়েছেন তিনি। এরই মধ্যে ছাদ বাগানে ফল-ফুল ও সবজিতে হেসে উঠেছে। মি. ফজলুর রহমান এমনিতেই প্রকৃতি বান্ধব ব্যক্তিত্ব। পাখি ও বৃক্ষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা আছে। চুয়েট বার্ড ক্লাবের প্রধান সংগঠক হিসেবে তিনি এরইমধ্যে পাখিদের জন্য হাঁিড়বাসা স্থাপনসহ নানা উদ্যোগের মাধ্যমে সকলের প্রশংসা কুড়িয়েছেন। মিসেস হাজেরা রহমানও স্বামীর এই প্রকৃতিমুখী চিন্তা-ভাবনার সাথে জড়িত। সেই চিন্তার ফসল হিসেবে ছাদ বাগানের মতো সৃষ্টিশীল কাজে জড়িত হয়েছেন তিনি। তিন সন্তানের জননী হাজেরা রহমান নিজের বড় দুই সন্তান আফশিন আনাউম এবং ইবনা আনাউমকেও ছাদবাগানের কাজে জড়িত করে যেন প্রকৃতির পাঠশালায় পড়িয়ে যাচ্ছেন। আর ছোটজন মোহাম্মদ সাহিল আল রহমান-এর কাছে একেকটি গাছ যেন খেলার সাথী কিংবা নতুন কোন পরিচয়। ছাদ বাগান সম্পর্কে মিসেস হাজেরা রহমান বলেন, প্রথম দিকে ছাদবাগান সৃজনে একটু কষ্ট পেতে হয়। কিন্তু একবার যদি গড়ে তোলা যায়, তাহলে মায়া এসে যায়। গাছগুলো বন্ধুর মতো হয়ে যায়। গাছের সুখ দুংখও আঁচ করা যায়। এইকাজে সময় দিতে পেরে আতœতৃপ্তিও জাগে। বর্তমান ডিজিটাল জোয়ারের সময়ে এমন কাজগুলো সত্যিই নতুন প্রাণস্পন্দন এনে দেয়। এ সম্পর্কে মি. ফজলুর রহমান বলেন, চুয়েট তো এমনিতেই অনেক সুন্দর। এখানকার সবুজ প্রকৃতির নানা দৃশ্য যে কাউকে মোহিত করবেই। সেখানে ছাদবাগান সৃজনের মাধ্যমে সবুজ সৌন্দর্য আরো বাড়িয়ে তোলা যায়। আমাদের এখানে সবুজে চলার মতো আরো অনেক সুযোগ আছে। আশার কথা এই যে, এই ক্যাম্পাসের অনেকেই সবুজমুখী তথা প্রকৃতিবান্ধব। অনেকেই যে যার অবস্থান থেকে অবদান রেখে চলেছেন। ফলে এখানে প্রকৃতিবান্ধব নানা উদ্যোগ দেখে আমরা আনন্দিত। মিসেস হাজেরা রহমান-এর ছাদ বাগানে গিয়ে দেখা যায়, তাঁদের সখের ছাদ বাগানে লাগানো হয়েছে বারোমাসি আম, সরিফা, আতা, মিষ্টি আমড়া, বারোমাসি আপেল কুল, পেঁপে, চাইনিজ কমলা, ডালিম, দেশি পেয়ারা, থাই পেয়ারা, লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর, সফেদা ও লেবু জাতীয় ফলের গাছ। সবজিতে রয়েছে, দেশি করল্লা, কাকরল, বেগুন, লাউ, শিম, ক্যাপসিকাম, টমেটো, লেটুস, ভেট বেগুন, লাল শাক, পাট শাক, কচু শাক, পুইশাক। ঔষধি গাছের মধ্যে রয়েছে, দেশি নিম গাছ, সবুজ ও বেগুনি তুলসি গাছ, পাথরকুচি পাতা, মেহেদী পাতা, ডায়াবেটিস গাছ ও নানা জাতের ক্যাকটাস। এছাড়ও রয়েছে কারিপাতা, এলাচ গাছ, দারুচিনি, তেজপাতা, পোলও পাতা, স্যুপ পাতা পুদিনাপাতা, থানকুনি পাতা, ধনে পাতা, বিলাতি ধনে পাতা, দেশী মরিচ, কুমিল্লার মরিচ, ধান মরিচ, কৌটা মরিচ, বেগুনি মরিচ, হাইব্রিড মরিচ ও হলুদ। ফুল গাছে রয়েছে লাল গোলাপ, কালো গোলাপ, সহ কয়েক রকমের গোলাম, জবা ফুল, ধুন্দল, করমচা, কামিনী, নিশিগন্ধা, বেলী ফুল, মিনি স্টার, টগর, কাঠঁলিচাপা, মাধবী লতা, দোলনচাঁপা, গাঁদা ফুল, বনলতা, বাগান বিলাস ও জুঁই ফুল সহ নানা রকমের নানা রঙের ফুল। বর্তমানে ফলে ও ফুলে সৌন্দর্য বিলাচ্ছে তাঁদের ছাদ বাগানে লাগানো গাছ গুলোতে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)