বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » গাছের ডাল ভেঙ্গে পড়ে ফল ব্যবসায়ীর মৃত্যু
গাছের ডাল ভেঙ্গে পড়ে ফল ব্যবসায়ীর মৃত্যু
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আমড়া গাছ থেকে পড়ে আহমেদ উল্লাহ চৌধুরী (৩৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া শাহা আলম চৌধুরীর বাড়িতে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত আহমেদ উল্লাহ চৌধুরী মরহুম জমির হোসেন চৌধুরীর বড় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় গ্রামের দুটি আমড়া গাছের ফল বিক্রি করতে কিনে নেন ফল ব্যবসায়ী আহমেদ উল্লাহ চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকালে আমড়া পারতে গাছে উঠলে আমড়া গাছের ডাল ভেঙ্গে পাশের একটি সীমানা প্রাচীরে পড়ে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফল ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন নিশ্চিত করেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, পারিবারিক কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা