শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে সাতমাস বয়সের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে সাতমাস বয়সের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু
বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে সাতমাস বয়সের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সাতমাস বয়সের শিশুসহ আরও ১৬জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার ১২ আগষ্ট সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইশরাত (০৭ মাস বয়স), ময়মনসিংহ সদরের ফিরোজা খাতুন (৬০), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোণা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুরের ইয়াকুব আলী (৫০), গাজীপুরের শ্রীপুরের জুলেখা খাতুন (৭০)।

জেলাওয়ারী করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহে এক শিশুসহ ৪জন, নেত্রকোণা, শেরপুর এবং গাজীপুর জেলার ১ জন করে।

এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের সুলতান আহমেদ (৫৫), সুফিয়া খাতুন (৪৫), নান্দাইলের কামাল মিয়া (৪৫), নেত্রকোণা সদরের মুজিবুর রহমান (৪৫), সুধা (৬৭), নাবিলা আক্তার (২৫), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুরের বিলকিস বেগম (৩৫), নকলার সখিনা খাতুন (৫৫)।

জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ৩ জন, নেত্রকোণার ৪জন এবং শেরপুরের জেলার ২ জন।

ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪২৯ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।

এদিকে জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী পাওয়া সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় এন্টিজেন টেস্টে ১২১ জন ও আরটিপিসিআর টেস্টে ৩১২জনসহ মোট ১ হাজার ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে পজেটিভ হয়েছেন ৪৩৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৫৫ শতাংশ।

অপরদিকে নতুন সনাক্ত ৪৩৩ জনের মধ্যে জেলায় উপজেলাওয়ারী হিসেবে- ময়মনসিংহ সদরে ১৮৭জন, ত্রিশালে ৫০জন, গৌরীপুরে ৪০জন, মুক্তাগাছায় ৩৯জন, ভালুকায় ৩৮জন, ফুলপুরে ১৯জন, গফরগাঁওয়ে ১৩ জন, তারাকান্দায় ১২জন, ফুলবাড়ীয়ায় ১০ জন,হালুয়াঘাটে ১০জন,নান্দাইলে ৭জন, ঈশ্বরগঞ্জে ৫জন এবং ধোবাউড়ায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৮,৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)