শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-হাটহাজারী বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বে হাটহাজারী রুট হয়ে খাগড়াছড়ি-কক্সবাজার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
আর এতে করে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে বারৈয়ারহাট হয়ে বিকল্প রুটে চলাচলকারী শত শত সাধারণ বাস যাত্রীর। কিন্তু সমস্যা নিরসনে কারোরই তেমন কোন মাথাব্যথা নেই।
দুই জেলার বাস মালিকদের স্বার্থে একটু ব্যাঘাত ঘটলেই কোনরকম পূর্ব নোটিশ ছাড়াই তারা নিজেদের খেয়াল খুশি মতো সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন। তাদের কাছে সাধারণ যাত্রীরা একেবারেই খেলার পুতুল।
জানা যায়, খাগড়াছড়ি-হাটহাজারী বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ২০আগস্ট থেকে খাগড়াছড়ি-হাটহাজারী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত দুই জেলার বাস মালিক সমিতির মধ্যে কোন প্রকার সমঝোতা হয়নি। এমনকি লকডাউনের কারণে দীর্ঘদিন সারাদেশে বাস চলাচল বন্ধ থাকলেও ওই সময়ের মধ্যেও তারা তাদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে। যার কারণে খাগড়াছড়ি-কক্সবাজারের বাস সরাসরি হাটহাজারীর উপর দিয়ে না যেয়ে চট্টগ্রাম-ঢাকা রুটের বারৈইয়ারহাট দিয়ে প্রায় ২ঘন্টা সময় ক্ষেপন করে বাস চলাচল করছে। সেই সাথে ৫০টাকা বাড়তি ভাড়া দিয়ে অত্যন্ত ভোগান্তুির শিকার হয়ে গন্তব্যের উদ্দেশ্য রওয়ানা হচ্ছেন বাস যাত্রীরা।
কারণ সাধারণ যাত্রীদের সেবার মান নিয়ে তারা একটু ও চিন্তিত নন। নিজেদের ব্যবসায়িক স্বার্থই তাদের কাছে বড়। সেইসাথে রয়েছে ছাড় দেয়ার মন মানসিকতার অভাব। আর দুই জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এখানে প্রশাসনেরও তেমন কিছুই করার নাই।
সাধারণ বাস যাত্রীরা মনে করেন অচিরেই দুই জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান ঘটবে এবং পূর্বের ন্যায় সরাসরি বাস চলাচল শুরু হবে। শত শত যাত্রীরা প্রায় অতিরিক্ত ২ঘন্টা সময় ক্ষেপণ ও অতিরিক্ত ভাড়া দেয়ার মত চরম দূর্ভোগ হতে পরিত্রাণ পাবে।
খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান খোকন বলেন, খাগড়াছড়ি থেকে কক্সবাজার সরাসরি বাস চলাচলে চট্টগ্রাম রুটে হাটহাজারী বাস মালিক সমিতির সাথে আভ্যন্তরিণ দ্বন্দ্বে বারৈয়ারহাট হয়ে চট্টগ্রাম রুটে প্রায় ১ঘন্টার রাস্তা ৫০টাকা অতিরিক্ত ভাড়াসহ যাত্রী নিয়ে চলাচল করা হচ্ছে। অচিরেই উভয়পক্ষের আলোচনার মাধ্যমে এ দ্বন্দ্বের অবসান হবে।
চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বলেন, গত ১১মার্চ থেকে খাগড়াছড়ি-কক্সবাজার-খাগড়াছড়ি সমঝোতার ভিত্তিতে ৬টি বাস সার্ভিস চালু হয়। লকডাউনের কারণে গত ৩এপ্রিল থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকে। লকডাউন না থাকায় পূণরায় গণপরিবহন চালু হয়। কিন্তু জানতে পারলাম কারো সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির একক সিদ্ধান্তে হাটহাজারী রুট হয়ে সরাসরি গাড়ি চলাচল বন্ধ করে বারৈয়ারহাট দিয়ে কক্সবাজারে বাস চলাচল করছে। আশা করছি অচিরেই উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধানের মাধ্যমে পূণরায় সরাসরি বাস চালুর মাধ্যমে যাত্রীদের সেবার মান বাড়ানো ও হয়রানি বন্ধ হবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি-কক্সবাজার অভিমূখে শান্তি পরিবহন ও শান্তি এক্সপ্রেসের ৪টি এবং ব্যাক্তি মালিকানার ২টি মোট ৬টি বাস ১১ মার্চ ২০২১ ইংরেজি হতে সরাসরি হাটহাজারী রুট হয়ে চলাচল করতো। কিন্তু বর্তমানে সেগুলো আর সরাসরি চলাচল করছেনা। তবে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতি তাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়।
যাত্রী পরিবহন সুষ্ঠু-সুশৃঙ্খল ও হয়রানি-ভোগান্তিমুক্ত করতে পরিবহন মালিকপক্ষের দায়িত্বশীল ভূমিকা ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রত্যাশা সাধারণ যাত্রীদের।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)