শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রর্তীকি ছবি আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মোহনা বেগম (১৬) নামে একজন স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
গতকাল ২৬ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকায় প্রেম ঘটিত বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে ঐ এলাকার নুরুল আলম খোকনের মেয়ে এবং আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মোহনা বেগম ঘরের সিলিংয়ের সাথে গলায় দঁড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে পরিবারের লোকজন তার রুমের দরজা ধাক্কালে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আজ শুক্রবার ২৭ আগস্ট সকালে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

এবিষয়ে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, মঘাদিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পাঠানো হয়েছে। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবিষয়ে তদন্ত চলছে।

মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করলো শ্যালক

মিরসরাই :: মিরসরাইয়ে নুর উদ্দিন (৩৮) নামে সিএনজি অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে শ্যালক ও তার সাঙ্গরা।
গতকাল ২৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার শুভপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জালিয়াঘাট বালুমহাল এলাকায় শাহাদাত এর কলাবাগানে সিএনজি অটোরিকশা চালক নুর উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছে শ্যালক ও তার সাঙ্গরা। নিহত সিএনজি অটোরিকশা চালক হিঙ্গুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের রাঙ্গাটিলা এলাকার সিরাজ মিয়ার পুত্র। সে মেহেদীনগর এলাকায় ভাড়া বাসায় থাকতো। নিহত সিএনজি অটোরিকশা চালক নুর উদ্দিন তিন পুত্র সন্তানের জনক এবং করেরহাট টু বারইয়াহাট সিএনজি অটোরিকশা চালক সমিতি (নং-২৪১১)’র সদস্য। নিহত নুর উদ্দিনের পুত্র মোহাম্মদ ঈমন (১৪) এবং তার শ্বাশুড়ির বক্তব্যের সূত্রে জানা যায়, ১৫ বছর আগে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা সমিতির বাজার এলাকার দরবেশের বাড়িতে বিয়ে করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের রাঙ্গাটিলা এলাকার সিরাজ মিয়ার পুত্র সিএনজি অটোরিকশা চালক নুর উদ্দিন। গত ৬মাস আগে নুর উদ্দিন এবং তার শালিকার অবৈধ সম্পর্কের ফলে শালিকা একটা মৃত সন্তান প্রসব করে।
এঘটনায় নুর উদ্দিন দোষী সাব্যস্ত হয়। উক্ত ঘটনায় নুর উদ্দিনকে পারিবারিক শালিশের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা পরিশোধ করে এবং নুর উদ্দিন ১লক্ষ ৬০ হাজার টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ করতে সম্মত হয়। শালিসি বৈঠকের ৫ দিন পর তার শ্বশুর বাড়ি থেকে নুর উদ্দিনের শ্যালক সাহাব উদ্দিনের সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নুর উদ্দিনকে দোষারোপ করলেও সে সিএনজি অটোরিকশা চুরির বিষয়টি অস্বীকার করে। শালিকার সাথে অবৈধ সম্পর্কের মিমাংসার পাওনা ১ লক্ষ ৬০ হাজার টাকা দীর্ঘ ৬ মাসে পরিশোধ না করা এবং সিএনজি অটোরিকশা চুরির বিষয়টি নিয়ে শ্যালক মিজানুর রহমান, সাহাব উদ্দিন ও তার শ্বশুর বাড়ির সাথে চরমে দ্বন্দ্ব এবং মনোমালিন্য চলছিল। গত ১ সপ্তাহ আগে নুর উদ্দিনের বড় ছেলে ঈমনকে তার শ্যালক মিজান শুভপুর বালুঘাটে বালু উত্তোলনের ড্রেজারে এক সপ্তাহ কাজ করার পর পারিশ্রমিক হিসেবে মাত্র ৫শ টাকা দেয়। এই নিয়ে নুর উদ্দিনের সাথে শ্যালক মিজান মুঠোফোনে বাকবিতন্ডা হয়।
এসব কারণে নুর উদ্দিনের উপর শ্যালক মিজান ক্ষিপ্ত ছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর বারোটা দিকে বারইয়াহাট পৌরসভার অলংকার স্টোরের সামনে থেকে থেকে একব্যক্তি রিজার্ভ ভাড়ায় সিএনজি অটোরিকশা চালক নুর উদ্দিনকে কৌশলে শুভপুর বালুমহাল নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পনা অনুসারে শ্যালক মিজান ও তার বন্ধু ইকবাল সহ ৫/৬ জনে মিলে নদীর ওপারে নিয়ে বেধড়ক মারধর করলে একপর্যায়ে নুর উদ্দিন হুঁশ হারিয়ে অচেতন হয়ে পড়লে তার সাঙ্গরা পালিয়ে গা ঢাকা দেয়। এমতাবস্থায় শ্যালক মিজান তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে আসলে মিজানের গতিবিধি সন্দেহ হলে হাসপাতাল থেকে জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে আটক করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর থেকে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, নিহত নুর উদ্দিনের মা লায়লা বেগম বাদী হয়ে এজাহার দায়ের করেন এবং হত্যাকান্ডে জড়িত থাকায় অভিযুক্ত শ্যালক মিজানকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।





আর্কাইভ