শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ফাঁসি বহাল রাখার খবর শুনে কাশিমপুর কারাগারে স্বাভাবিক মীর কাসেম
প্রথম পাতা » অপরাধ » ফাঁসি বহাল রাখার খবর শুনে কাশিমপুর কারাগারে স্বাভাবিক মীর কাসেম
বুধবার ● ৯ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফাঁসি বহাল রাখার খবর শুনে কাশিমপুর কারাগারে স্বাভাবিক মীর কাসেম

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১০.৩০মিঃ) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলী ৮ মার্চ মঙ্গলবার আপিল বিভাগের রায়ে ফাঁসির দন্ড বহাল রাখার খবর কয়েকঘন্টা পর দুপুরে শুনেছেন ৷
অনানুষ্ঠানিকভাবে রায়ের এ খবর শোনার পর তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি ৷ এতে তিনি ভেঙ্গে পরেননি বা বিচলিত হননি ৷ এমনকি দুপুরে স্বাভাবিক ভাবেই খাওয়া দাওয়া করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে ৷

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বনিক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মীর কাসেম আলী এ কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে বন্দি রয়েছেন ৷ এর আগে গ্রেফতারের পর ২০১২সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন ৷ একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন মতিঝিলে নয়া দিগন্ত কার্যালয় থেকে কাসেমকে গ্রেফতার করা হয় ৷ পরের বছর ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শুরু হয় তার যুদ্ধাপরাধের বিচার ৷ ২০১৪সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন ৷ পরে দন্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির (কনডেম) সেলে পাঠানো হয় ৷

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজার রায় বহাল রেখে রায় ঘোষণা করেন ৷ তার কক্ষে টেলিভিশন কিংবা কোন রেডিও না থাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকেও তার ফাঁসির দন্ডাদেশের বিরুদ্ধে করা আপিল বহালের রায়ের বিষয়টি তিনি জানতে পারেননি ৷ তবে দুপুরে তিনি (মীর কাসেম) কোন না কোনভাবে তার ফাঁসি বহালের রায়ের খবর জানতে পেরেছেন ৷ তবে কিভাবে তিনি জানতে পেরেছেন সে ব্যাপারে কোন তথ্য জানাতে পারেননি ওই কারা সুপার ৷ তবে মীর কাসেম আলী ওই রায়ের সংবাদটি শুনেছেন বলে জানতে পেরেছেন ৷

ওই কারা সুপার জানান, রায় ঘোষণার প্রায় তিন ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে রায়ের সংবাদটি জেনেছেন ৷ রায়ের খবর জানার পর তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি ৷ রায় এমনটি হতে পারে বলে আগে থেকেই মীর কাসেম আলীর মনোবল শক্ত ছিল বলে আঁচ করা গেছে ৷ রায় শোনার পর তিনি ভেঙ্গে পরেননি বা বিচলিত হননি ৷ এ ব্যাপারে রিভিউ করতে পারেন বলে ঈঙ্গিত পেয়েছেন কারাকর্তৃপক্ষ৷ তিনি স্বাভাবিক ভাবেই দুপুরে কারাগার থেকে দেয়া মাছ, সব্জি ও ডাল ভাত খেয়েছেন ৷ এদিন তার সঙ্গে দেখা করতে কেউ কারাগারে আসেননি ৷

কারা সুপার প্রশান্ত কুমার বনিক জানান, কারাগার এলাকায় স্যাটেলাইট টিভি চ্যানেলের লাইনে সমস্যার কারণে টেলিভিশনে কিংবা অফিসিয়ালি এ সংক্রান্ত কোন সংবাদ কারা কর্মকর্তারাও জানতে পারেননি ৷ তিনি বলেন, সাংবাদিকদের কাছ থেকে ফাঁসির রায় বহালের খবর জানতে পেরেছেন ৷ ওই আপিলের রায় অফিসিয়ালী নিশ্চিত হওয়ার পরই মীর কাসেম আলীকে কারা বিধি অনুযায়ী অফিসিয়ালী আনুষ্ঠানিকভাবে জানানো হবে ৷





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)