রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশু খালাতো বোনের মৃত্যু
ত্রিশালে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশু খালাতো বোনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে খালার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশু খালাতো বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো-ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী গ্রামের মো. উজ্জল মিয়ার মেয়ে তাইয়্যেবা (৫) ও একই উপজেলার বগার বাজার এলাকার রাকিবুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৬)। নিহত তাইয়্যেবা এবং রিমি আক্তার সম্পর্কে খালাতো বোন।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী জয়দা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, ‘ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী জয়দা গ্রামের খালার বাড়িতে বেড়াতে আসে রিমি আক্তার। শনিবার বেলা ১১টার দিকে পরিবারের অগোচরে গোসল করতে গিয়ে দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন।’





বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি
নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি
ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন