শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি সরকারী কলেজের টয়লেট থেকে নবজাতক উদ্ধার
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি সরকারী কলেজের টয়লেট থেকে নবজাতক উদ্ধার
সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি সরকারী কলেজের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে সদ্য জন্ম নেয়া এক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ৬ সেপ্টেম্বর সকালে কান্নার শব্দ শুনে টয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কলেজের প্রভাষক রেশমি চাকমা বলেন, কান্নার শব্দ শুনে টয়লেট থেকে একটি নবজাতক উদ্ধার করে কলেজের অফিস সহায়কসহ স্থানীয়রা।

নবজাতকটিকে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, নবজাতকটি বর্তমানে ভালো আছে। হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালের সমাজ সেবা অফিসার নাজমুল হাসান জানান, নবজাতকটির চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
খাগড়াছড়ি প্রভেশনাল অফিসার প্রীতি বিজয় চাকমা জানান, নবজাতকটির কেউ না থাকায় অভিভাবক নির্ধারণে কিছু প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে।

মহালছড়িতে ২৪৫পিস ইয়াবাসহ আটক-২

খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মহালছড়ি সরকারি কলেজ মোড় ২৪ মাইল নামক এলাকায় ২৪৫পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে ইায়াবাসহ আটক করে।
গ্রেফতারকৃতরা হলো গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ফজলুর রহমানের ছেলে ওমর ফারুক(২৪) ও একই এলাকার ২নং ওয়ার্ডের মোঃ আবুল হাশেমের ছেলে মো. আকাশ(২৪)।
মহালছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, উদ্ধারকৃত গোলাপী বর্ণের ইয়াবা ও আসামীদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মো. ওমর ফারুক (২৪) এর হতে ১৪৫পিস ও মো. আকাশ (২৪) হতে ১০০পিস গোলাপী বর্ণের ইয়াবা পাওয়া গেছে। তাদের ২জনকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হবে।

পানছড়িতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি’র চলমান কর্মযজ্ঞ

খাগড়াছড়ি :: পাহাড়ি জনপদ খাগড়াছড়ির অপরাপর উপজেলাগুলির ন্যয় প্রত্যন্ত পানছড়ির জনপদের উন্নয়নেও এলজিইডির কর্মযজ্ঞ চলছে অব্যাহত গতিতে।
দেশের পল্লি অঞ্চলের সড়ক যোগাযোগ এবং হাট-বাজার ও গ্রোথ সেন্টার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে এলজিইডি যে অবদান রেখেছে তা আজ দৃশ্যমান।
বিশেষ করে এ উপজেলায় ২০২০-২১ইং অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্বাবধানে বাস্তবায়িত কাজ গুলো চোখে পড়ার মতো।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, PDP-4 প্রকল্পের আওতায় গংগারাম, লোগাং, মেহেরচাঁন, কালানাল, মির্জাটিলা, হাসান নগর ও উত্তর ফাতেমানগর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ১১টি স্কুলের একাডেমিক ভবন ১১কোটি টাকা,
রাবার ড্যাম ৩কোটি ৬২লক্ষ টাকা, ৫টি স্কুলের বাউন্ডারি ওয়াল ১কোটি টাকা, ফাতেমা নগর ৪কি.মি. রাস্তা ৪কোটি টাকা, করল্যাছড়ি ১কি.মি. রাস্তা ২কোটি টাকা, উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন ও হল রুম নির্মাণে ৫কোটি ৮০লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
গংগারাম-দীঘিনালা ১০কি.মি. রাস্তা নির্মাণে ১০কোটি টাকার কাজ ছাড়াও এ উপজেলায় ব্রীজ-কালভার্টের নির্মাণ কাজসহ প্রায় শতকোটি টাকার কাজ বাস্তবায়ন ও চলমান রয়েছে।
এছাড়াও RIDP-2 প্রকল্পের আওতায় করল্যাছড়ি, চিকনছড়া, ফাতেমা নগর, কলেজ গেইট, নালকাটা, তারাবনছড়া, হাসাননগরে সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। পানছড়ি রাবার ড্যামে স্মল স্কিল ও বিভিন্ন স্থানে এলজিইডির ব্রিজ-কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন ও চলমান রয়েছে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অরুন কুমার দাশ জানান, দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করা। যাতে গ্রামের লোকজনকে শহরমূখী হতে না হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ভিশনের লক্ষ্যে পানছড়িতে স্বচ্ছতার সাথে এলজিইডির কার্যক্রম চলমান। ২০২০-২১ইং অর্থবছরের চলমান কাজগুলো দ্রুত শেষ করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বলেন, এ উপজেলায় এলজিইডি’র পাশাপাশি এলজিএসপি, টিআর, কাবিখা, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কার্যক্রম চলছে। এটা বর্তমান আওয়ামীলীগ সরকারের অবদান। এ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নাই।
তবে একটি চক্র সরকারের এ উন্নয়ন কার্যক্রম ও উপজেলার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কাল্পনীক অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন বলেন, পানছড়িতে এলজিইডি’র উন্নয়ন কর্মকাণ্ড গুলো দৃশ্যমান। উপজেলা মডেল মসজিদ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বিভিন্ন কর্মসূচির আওতায় হতদরিদ্র ও অসহায়দের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা, আশ্রয়ন প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণসহ নানা সুযোগ সুবিধা ভোগ করছে উপজেলাবাসী৷
উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ তথা বর্তমান সরকারের কোন বিকল্প নেই।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)