শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর রাত ৮ টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত মো. মাসুদ উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মগদাই মধ্যম পাড়ার এলাকার আব্দুল হাকিম সারাং বাড়ির মোহাম্মদ লোকমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহত মাসুদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মাসুদ স্ত্রীসহ রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় শাশুর বাড়িতে গিয়ে ছিলেন।
ঘটনার দিন সেখান হতে মাকে শ্যালকের মেহদী অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য পথেরহাটে অপেক্ষারত মায়ের কাছে ফিরছিলেন। তিনি বাইক নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ নোয়াপাড়া জোনাল অফিসের সম্মুখে পৌঁছালে বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে মাসুদ মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় এলাকার মগদাই মধ্যম পাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মাসুদ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে একটি কোম্পানীতে ইলেকট্রিকের কাজ করতো। বিগত ৮ মাস পূর্বে ছুটিতে দেশে আসার পর করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় যাবার অপেক্ষায় ছিল। মাত্র সাড়ে চারমাস পূর্বে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফ্লাইট চালু হলেই প্রবাসে নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিল মাসুদ। এর পূর্বে তিনি পরপারে পাড়ি জমান। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের সাথে ধাক্কা লেগে বাইক আরোহী নিহত হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)