বৃহস্পতিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » চেঙ্গী নদীতে শিশু নিখোঁজের ১সপ্তাহ পর মৃতদেহ উদ্ধার
চেঙ্গী নদীতে শিশু নিখোঁজের ১সপ্তাহ পর মৃতদেহ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে ১সপ্তাহ পূর্বে নিখোঁজ শিশুর মৃতদেহ মহালছড়ির ব্রীজপাড়া সংলগ্ন চেঙ্গী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে মহালছড়ি থানায় অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহালছড়ি থানার ওসি হারুনুর রশিদ জানান, মৃত শিশুটির পরিবারের লোকজন থানায় এসে সনাক্ত করার পর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত মৃতদেহের পরিচয়সূত্রে জানা যায়, মো. রিফাত হোসেন (৭), পিতা- মো. উজ্জ্বল হোসেন, উত্তর গঞ্জপাড়া, সদর খাগড়াছড়ি।
উল্লেখ্য, গত ১০সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীতে দুই শিশু গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। একজনের লাশ পাওয়া গেলেও শিশু রিফাত নিখোঁজ হয়।





খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন