বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মোহাম্মদ আলী (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নে নিজ দোকানে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
গতকাল বুধবার ২২ সেপ্টেম্বর সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলী হিঙ্গুলী ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের চৌধুরী মেম্বার বাড়ির কোব্বাত হোসেনের ছেলে এবং বারইয়াহাট পৌরসভার আলী স্টোরের স্বত্বাধিকারী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে দোকান থেকে বাড়িতে গিয়ে নাস্তা করলেও বুধবার সকালে বাড়িতে না যাওয়ায় তার মা দোকানের বাহির থেকে ডাকলে কোন সাড়া না দেওয়ায় স্থানীয়দের সহযোগিতায় দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকলে গলায় দড়ি প্যাচানো ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করেনি তবে প্রেম ঘটিত বিষয় নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার