বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রসহ আটক-১
খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের এক অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও সেনাবাহিনী বিরোধী পোষ্টারসহ রঞ্জিত বাবু(৪৭)কে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা রিজিয়ানের জি টু আই মেজর মো. তাইজুল ইসলাম’র নেতৃত্বে বাইল্যাছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রঞ্জিত বাবু জেলার রামগড়ের জগন্নাথ পাড়ার শিশির মহাজন এর ছেলে।
সেনাবাহিনী সুত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী একটি যাত্রী লোকাল বাস (ঢাকা মেট্রো জ-১১-০৯৯৫) তল্লাশি চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ রঞ্জিত বাবুকে আটক করা হয়।
এ সময় তল্লশি চালিয়ে ১টি দেশীয় এলজি, ২রাউন্ড তাজা গুলি, সেনাবাহিনী বিরোধী পোষ্টার, ১টি মোবাইল এবং নগদ ১হাজার ৬’শ ৫০টাকাসহ আটক করে তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোষ্টার সহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে গুইমারা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন