শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঘোড়াঘাটে গ্রেপ্তার
প্রথম পাতা » দিনাজপুর » পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঘোড়াঘাটে গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঘোড়াঘাটে গ্রেপ্তার

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিন পালিয়ে থাকা ৯টি মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবিরের নেতৃত্বে উপ-পরিদর্শক খুরশীদ আলম ও ফারুকুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, ঘোড়াঘাট পৌর এলাকার লালমাটি গ্রামের মৃত ফজল হকের ছেলে মাওলানা জহুরুল হক (৬২)।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘ ৫ বছর যাবত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, জয়পুরহাট ও দিনাজপুরে পৃথক ৯টি মামলা বিচারাধীন আছে। দুইটি মামলায় তাকে একবছর ও অপর আরেকটি মামলায় ৬ মাসের সাজাপ্রদান করেছে আদালত। এসবের বেশিরভাগই জালিয়াতি ও অর্থ-লেনদেন সংক্রান্ত মামলা। তথ্য প্রযুক্তির সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। তিনি এ সময় সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিকট থেকে বর্তমান সরকারের উন্নয়ন ও চলমান সমস্যা সম্পর্কে অবহিত হোন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকতা রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ খান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান রানা প্রমুখ।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী দিনাজপুরে যোগদানের পর এই প্রথম ঘোড়াঘাট উপজেলা পরিদর্শনে এসে প্রথমে বুলাকিপুর ইউনিয়ন ভূমি অফিস, হরিপাড়া উচ্চ বিদ্যালয় ও ঘোড়াঘাট থানা পরিদর্শন করেন। শেষে তিনি উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুড়ালের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা

আর্কাইভ