শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » জমিসংক্রান্ত বিরোধের জেরে মিরসরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন
প্রথম পাতা » চট্টগ্রাম » জমিসংক্রান্ত বিরোধের জেরে মিরসরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন
বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমিসংক্রান্ত বিরোধের জেরে মিরসরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে রিজিয়া বেগম (৪২) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছুনিমিঝির টেক এলাকার নুরুজ্জমার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম ঐ বাড়ির জাহাঙ্গীর আলম এর স্ত্রী।
ঘটনায় অভিযুক্ত নিহতের স্বামী জাহাঙ্গীর আলম (৫৫) কে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরুজ্জমার বাড়িতে চার ছেলে জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, খুরশিদ আলম এবং মো. মিলনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পারিবারিক জায়গার নিষ্পত্তির জন্য কথা বলার উদ্দ্যেশ্যে আলমগীর জাহাঙ্গীরের স্ত্রী রিজিয়া বেগমের কাছে ঢাকায় অবস্থান করা জাহাঙ্গীরের ছেলে ফারুকুর রশীদ এর মোবাইল নাম্বার নিলে জাহাঙ্গীরের স্ত্রী তার দেবর আলমগীরকে ছেলে ফারুকুর রশীদের মোবাইল নাম্বার দেওয়ার কারণে জাহাঙ্গীর আলম একটি ইলেকট্রিক টর্চ লাইট দিয়ে তার স্ত্রী রিজিয়া বেগমের পিঠে ও ঘাড়ের কাছে বারি দিয়ে আঘাত করে। এতে রিজিয়া বেগম মাটিতে পড়ে বেহুশ হয়ে যায়। রিজিয়া বেগমকে উদ্ধার করার জন্য আলমগীর ও মিলন এগিয়ে গেলে জাহাঙ্গীর টর্চ লাইট দিয়ে তাদেরও মারধর করে। পরে রাত বারোটার দিকে স্থানীয় লোকজন রিজিয়া বেগমকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জানতে চাইলে ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বাড়িতে চার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল রাতে জাহাঙ্গীরের স্ত্রী রিজিয়া বেগম তার দেবরকে ছেলের মোবাইল নাম্বার দেওয়া নিয়ে স্বামী জাহাঙ্গীর এর টর্চ লাইটের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে বেহুঁশ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থ পরিদর্শন করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, অভিযুক্ত জাহাঙ্গীরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছ এবং এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে।

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাই :: মিরসরাইয়ে পানিতে ডুবে মো. জিহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের হাজী মিন্নত আলী মেস্ত্রী বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই বাড়ির মেজবা উদ্দিন সোহেলের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জিহাদ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তার কোন খোঁজ না পেয়ে স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে। অবশেষে পুকুর থেকে শিশু জিহাদের ভাসমান দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশু জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তাহের আহমেদ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)