শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় পৌরনির্বাচনে হ্যাট্রিক জয় পেতে নৌকা প্রর্তীকের প্রত্যাশায় রিপন
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় পৌরনির্বাচনে হ্যাট্রিক জয় পেতে নৌকা প্রর্তীকের প্রত্যাশায় রিপন
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগড় পৌরনির্বাচনে হ্যাট্রিক জয় পেতে নৌকা প্রর্তীকের প্রত্যাশায় রিপন

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: আসন্ন ২নভেম্বর দেশের ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার(২৯সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ূন কবীর খন্দকার।
তফসিল অনুযায়ী আগামী ২নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় ও ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে রামগড়েও।
ইতিমধ্যেই ক্ষমতাসীন দল আওয়ামীলীগের টিকেট পেতে মরিয়া নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থীরা। এদের মধ্যে রয়েছেন টানা ২বার নির্বাচিত বর্তমান পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শাহজাহান (রিপন), পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা রফিকুল আলম কামাল এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের।
এছাড়া, বিরোধী দল বিএনপি থেকে এখনো কেউ প্রকাশ্যে প্রচারণায় না আসলেও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিনের নির্বাচনে প্রার্থী হবার গুঞ্জন শোনা যাচ্ছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী কিংবা আওয়ামীলীগ থেকে নতুন করে কারো মনোনয়ন চাওয়াও স্বাভাবিক ব্যাপার।
বর্তমান মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন টানা ২বার জনগণের প্রত্যেক্ষ ভোটে মেয়র নির্বাচিত হন। তিনি প্রথমবার ২০১১সালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন এবং ২০১৬সালে দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে। তার বাবা কাজী রহুল আমীন ছিলেন ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময় রামগড় সংগ্রাম কমিটির আহবায়ক। মেয়র রিপন ১৯৯৮সালে রামগড় ইউনিয়ন যুবলীগের সদস্য, ২০০৩সালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ২০০৮সাল থেকে ২মেয়াদে উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১১সালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে কাজী রিপন মেয়র নির্বাচিত হলেও ২০১৬সালে দ্বিতীয় মেয়াদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে পৌর মেয়র হিসেবে বিজয়ী হতে তাকে অনেকটা বেগ পেতে হয়েছে। সে সময় তার বিপক্ষে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এছাড়া, বর্তমানে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল ইতিপূর্বে জনপ্রতিনিধির কোন দায়িত্ব পালন না করলেও রাজনীতিতে ভালোই অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে, আরেক মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের রামগড় উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সভাপতিও। এর আগে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১নং রামগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বর্তমান পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজি রিপন বলেন, আমি পরপর দুবার রামগড় পৌরসভার মেয়র পদে নির্বাচন করে জয়ী হয়েছি। প্রথমবার নির্বাচিত হওয়ার পর পৌর এলাকায় সরকারের উন্নয়নমূলক কাজের গতি দেখে দ্বিতীয়বার নির্বাচনে জয়ী হতে বেগ পেতে হয়নি। পৌরবাসী সুযোগ দিলে আগামীতে এ পৌরসভায় একটি শিশু পার্ক, নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান স্থাপন, পৌরসভা অভ্যন্তরে অডিটরিয়াম স্থাপন ও ঈদগাহ ময়দান প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছ।
শত বাধা-বিপত্তির মধ্যেও মানুষের ভালোবাসা নিয়ে করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতায় জনগণের মাঝে যাবতীয় পদক্ষেপ এবং সরকারের গৃহীত কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছি। পৌর এলাকায় এমন কোনো ওয়ার্ড নেই, যেখানে ড্রেন ও আরসিসি ওয়াল ও রাস্তার কাজ করা হয়নি। প্রতিটি ওয়ার্ডে সমহারে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে ৮০শতাংশ সমস্যা সমাধান করতে পেরেছি। অল্প কিছু কাজ আমার এখনো বাকি আছে। এছাড়া জনকল্যাণমূলক কাজ মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সম-উন্নয়নে সর্বদা নিয়োজিত রয়েছি।
কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৌরসভা এলাকার সকল বিধবা, স্বামী পরিত্যক্তা ও বয়স্কদের শতভাগ সরকারি ভাতা প্রাপ্তি নিশ্চিত করেছি।
প্রসঙ্গত, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭অক্টোবর।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)