রবিবার ● ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ৪৭ লক্ষ টাকা মূল্যের মাদক আইসসহ মিরসরাইয়ে তরুনী আটক
৪৭ লক্ষ টাকা মূল্যের মাদক আইসসহ মিরসরাইয়ে তরুনী আটক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে নতুন মাদক আইসসহ নুসরাত ফাতেমা (২২) নামে এক তরুণীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার (১ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম সোনাপাহাড় এলাকার আমিনের বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত তরুনী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউপির লক্ষ্মীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
উদ্ধারকৃত মাদকের পরিমান (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন যুক্ত) নতুন মাদক আইস ৯৫ গ্রাম। যার আনুমানিক মূল্য সাড়ে ৪৭ লক্ষ টাকা।
জোরারগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশী করলে সাদা পলিথিনে মোড়ানো তরুনীর বুকের ভেতর লুকানো অবস্থায় থাকা আইস মাদক উদ্ধার করা হয়।
আটক তরুণী জানায়, চট্টগ্রাম শহরের এক ব্যক্তি থেকে আইসগুলো ঢাকায় এক ব্যক্তির জন্য নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই