শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বুধবার ● ৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্তরাউজান প্রতিনিধি :: অনুষ্ঠিত হয়ে গেল গবেষক হতে চাই :: Be Researcher BD এর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের ওরিয়েন্টেশন। “গবেষক হতে চাই” এর পথচলা শুরু হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের মাঝে গবেষণায় উদ্বুদ্ধ করা এবং গবেষণার পদ্ধতি নিয়ে অনলাইন ভিত্তিক কিছু লেকচার সিরিজের হাত ধরে। দেখতে দেখতে আজ প্রায় ৩১ হাজার সদস্যের কমিউনিটি “গবেষক হতে চাই”। কোনো আর্থিক লভ্যাংশ ছাড়াই গবেষনায় হাতেখড়ি দিয়ে যাচ্ছে এই প্লাটফর্মটি বিগত দেড় বছর জুড়ে।
বাংলাদেশের প্রেক্ষাপটে, টেকসই উন্নয়ন মাত্রা অর্জন থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমাজ, বিজ্ঞান, অর্থনীতি এমনকি রাজনীতির পথে যুগোপযোগী এবং সময়োপযোগী তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং নীতিমালা প্রণয়নে গবেষণার বিকল্প নেই। তবুও এই গবেষণা শব্দটির নাম শুনলেই অনেকের মনে নানান নেতিবাচক মনোভাব কড়া নাড়ে এবং গবেষণা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কথা ভেবে অনেকেই পিছপা হয়ে যান। এই নেতিবাচকতাকে দূর করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তের বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষাকে শুধু জনপ্রিয় নয়, বরং উচ্চশিক্ষার সিঁড়িতে গবেষনার হাত ধরে পদচারণার মাধ্যমে শিক্ষালব্ধ জ্ঞানকে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর যে দক্ষতা প্রয়োজন, তা তৈরী করতে সাহায্য করাই “গবেষক হতে চাই” এর প্রধান উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই গবেষক হতে চাই কমিউনিটিকে আরো বিস্তৃত করতে এই দ্বিতীয় পর্যায়ের ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর এবং কো এম্বাসেডর নিযুক্ত করার প্রয়াস। নিযুক্তপ্রাপ্ত নতুন সদস্যরা তাদের স্ব স্ব ক্যাম্পাসে গবেষণায় আগ্রহীদের প্রয়োজনীয় কাঠামোগত সাহায্যের মাধ্যমে দেশে গুণগত গবেষণার হার বৃদ্ধিতে সহায়তা করবেন ।

বিভিন্ন ডিসিপ্লিনের স্বনামধন্য, অমায়িক এবং শ্রদ্ধ্যেয় মেন্টরদের অনুপ্রেরণামূলক ও গঠনমূলক বক্তব্য ওরিয়েন্টেশন অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করেছে। উপস্থিত ছিলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার জিল্লুর রহমান, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মাহমুদুল হাসান মুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম রনি।

অনুষ্ঠানে উপস্থিত নতুন সদস্যদের মাঝে দেশে এবং দেশের বাইরে নানা অভিজ্ঞতা তুলে ধরেন ড. সাইদুর রহমান, অভিজ্ঞ রিসার্চ প্রফেসর এবং বিভাগীয় প্রধান, রিসার্চ সেন্টার ফর ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজি, ইউনিভার্সিটি অফ সানওয়ে, মালয়েশিয়া। তিনি দেশে বিদেশে গবেষণা কীভাবে একটি প্রগতিশীল এবং উন্নয়নশীল জাতি গঠনে সম্যক ভূমিকা রাখে তা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরেন।

পরবর্তীতে প্লাটফর্মের মিশন এবং ভিশন নিয়ে সমাপনী বক্তব্য এবং নতুন সদস্যদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেন প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা ও প্রধান, মো. সাবির হোসেন, সহকারী অধ্যাপক, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে নতুন এবং বর্তমান কার্যকরী ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডরদের আবেগাপ্লুত এবং কৃতজ্ঞতাময় স্মৃতিচারণ। “গবেষক হতে চাই” এর ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের প্রধান ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর, নাইম রিয়াজ তার কাজের অভিজ্ঞতা নতুনদের মাঝে তুলে ধরেন এবং নতুনদের স্বাগত জানান।

গবেষণার জগতে এতো বৈচিত্র্যময় ক্ষেত্রে কাজ করছেন এমন মানুষদের প্রানকেন্দ্র, “গবেষক হতে চাই”। প্লাটফর্মের নতুন সদস্যরা এর কাজের পরিধি আরও বিস্তৃত করুক এবং দেশে বিদেশে ছড়িয়ে দিক তাদের গবেষণালব্ধ জ্ঞান। ভবিষ্যতেও এভাবে নতুনদের পদচারণা হোক এই গবেষণা শেখার আঁতুড়ঘরে।





আর্কাইভ