শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি সভা
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি সভা
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি সভা

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) নিখিল কুমার চাকমা এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে ৫ম বারের মতো আগামী ১৮ অক্টোবর “শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১” জাকজমকপূর্ণভাবে আয়োজন করতে যাচ্ছে এলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ৩ টায় বোর্ডের প্রধান কার্যালয় রাঙামাটিতে কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরুতে ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব)চেয়ারম্যান এর পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানান। সদস্য প্রশাসনের সঞ্চলনায় উপস্থিত সকলের মধ্যে পরিচিতি পর্বের পর বিগতবছরের শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ভিডিও প্রামাণ্যচিত্র পরিবেশনা করা হয়। অতঃপর বিগত বছরের কার্যবিবরণী ধারাবাহিকভাবে পাঠ করেন বোর্ডের উপ পরিচালক মংছেনলাইন রাখাইন।
চেয়ারম্যান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিনকে আরও আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারেও শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতা বিশাল কাপ্তাই লেইকে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করার জন্য বিগত বছরের বোর্ডের সাবেক চেয়ারম্যানগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে সরকারি-বসেরকারিভাবে ক্ষুদে বার্তার মাধ্যমে প্রচারের জন্য ব্যাপকভাবে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও জাকজমকপূর্ণভাবে তুলে ধরার জন্য অনলাইন মিডিয়া এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় শেয়ার করার বিষয়ে সকলের প্রতি আহবান জানান।
উন্মুক্ত আলোচনায় কমলা ও মিশ্র ফসল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইলাম, বোর্ডের তথ্য অফিসার ডজী ত্রিপুরা, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, সুনীল কান্তি দে জেলা ক্রীড়া সদস্য, আশীস কুমার চাকমা, বরুণ বিকাশ দেওয়ান সহঃ সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, এন এম জাহাঙ্গীর রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্য, বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জনান। এসময় রাঙামাটি জেলা প্রশাসন প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, নৌপুলিশ প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, রেড ক্রিসেন্ট প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আগামী ১৮ অক্টোবর তারিখ অনুষ্ঠিতব্য “শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১’’ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে মর্মে সভাকে জানান।





খেলা এর আরও খবর

যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

আর্কাইভ