শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » সাম্প্রদায়িক হামলার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » সাম্প্রদায়িক হামলার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাম্প্রদায়িক হামলার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৭ অক্টোবর দুপুরে বাসদ (মার্কসবাদী)’র গাইবান্ধা জেলার শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা চালুসহ হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির পরিকল্পনাকারী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পুজামন্ডপে সাম্প্রদায়িক হামলা ভাংচুরের বিচারের দাবিতে জেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের শুরুতে জেলা কার্য্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য গোলাম ছাদেক লেবু, নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

বক্তারা বলেন-বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু এই সম্প্রীতি নষ্ট করার জন্য হিন্দু-মুসলিম বিদ্বেষ সৃষ্টি করে দেশের মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এসব কাজ করে। এখন মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠছে। জনস্বার্থে রেশনিং ব্যাবস্থা চালু, গরীব মানুষদের জন্য টিসিবি’র কেন্দ্র ও পন্যের পরিমাণ বাড়ানো ও ১০ টাকায় ও এমএস এর চালের দাবি জানান।

বক্তারা আরো বলেন, বিদ্যুতের লোড শেডিং এ জনজীবন বিপর্যস্ত। দেশে চলছে দূর্নীতি-লুটপাটের মহোৎসব। বেকারত্ব, নারী-শিশু নির্যাতন বেড়েই চলছ। সেই সময়ে এমন ঘটনার উদ্দেশ্য অবিলম্বে উস্কানিদাতা, হামলা ভাংচুরের সাথে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





আর্কাইভ