শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী লেগুনা খাদে পড়ে ১জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে ৷ হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ৷ অপরদিকে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লেগুনাচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন ৷

১৫ মার্চ মঙ্গলবার ও ১৪ মার্চ সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে ৷

পুলিশ ও ফায়ার সার্ভিস আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের কোনাবাড়ি থেকে ২০-২৫ জন শ্রমিক নিয়ে একটি লেগুনা কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় যাওয়ার সময় লেগুনাটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বলিয়াদির গোয়ালবাথান এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ৷ এতে কমপক্ষে ১৫ শ্রমিক আহত হন ৷ পরে পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্‍সক একজনকে মৃত বলে ঘোষণা করেন ৷

আহতরা হলেন, ইমদাদুল, ইমাম আলী, আলী সরকার, সাহেব আলী, আক্তার, বাদশা মিয়া, নূরে আলম, নূরুল ইসলাম, সুরুজ্জামান, বাবুল, জমসের, তফাজ্জল, আঃ মালেক, রবিউল৷ আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয় ৷

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এক শ্রমিক নিহত হন ৷ লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ৷ বয়স আনুমানিক ৩০ বছর ৷ অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে ৷

অপরদিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার দুপুরে লেগুনাচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে৷ নিহতের পরিচয় পাওয়া যায়নি৷ বয়স আনুমানিক ৩৫ বছর ৷

মাওনা হাইওয়ে থানার ওসি মো. হেলালুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ময়মনসিংহগামী বাস একটি লেগুনাকে ধাক্কা দেয় ৷ এ সময় লেগুনাটি এক পথচারীকে চাপা দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ৷

অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর হিজলতলী এলাকায় শিলাবৃষ্টির পাম্পের সামনে ১৪ মার্চ সোমবার দিনগত রাত ১টার দিকে বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (২২) পরিচয় এক যুবক নিহত হয়েছেন ৷

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঢাকা যাওয়ার পথে রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে ৷ পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠানো হয় ৷

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি ৷





আর্কাইভ