মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কারাগারে মিরসরাইয়ের বিএনপি নেতার মৃত্যু
কারাগারে মিরসরাইয়ের বিএনপি নেতার মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলা কারাগারে মারা গেছেন মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফকির আহম্মদ (৬৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার ১৬নভেম্বর সকাল ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকির আহম্মদ মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজিরপাড়ার বাসিন্দা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ফকির আহম্মদকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
পরে চট্টগ্রামের হাটহাজারী থানার মন্দির ভাংচুর ও সহিংসতার মামলায় আদালতে পাঠানো হয়। আদালতে তার আইনজীবী জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আজ মঙ্গলবার বাদ মাগরিব নিজ গ্রামে ফকির আহম্মদ এর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১