বুধবার ● ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » নানিয়ারচরে শিক্ষিকার শ্লীলতাহানীর প্রতিবাদে ইউএনও বরাবরে স্মারকলিপি
নানিয়ারচরে শিক্ষিকার শ্লীলতাহানীর প্রতিবাদে ইউএনও বরাবরে স্মারকলিপি
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: রাঙামাটির নানিয়ারচরে এক শিক্ষিকা শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
আজ ১৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় নানাক্রুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা শ্লীলতাহানী চেষ্টার প্রতিবাদে ও দোষীকে চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবীতে শিক্ষক সমিতির সভাপতি মুকুল বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক প্রাজীব বড়ূয়া স্বাক্ষরিত এক স্মারকলিপি নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, উপজেলার নানাক্রুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গত ১৬ নভেম্বর সকালে স্কুলে আসার পথে এক বখাটে কর্তৃক শ্লীলতাহানী চেষ্টার শিকার হন। শিক্ষকদের পক্ষ থেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীকে চিহ্নিত করে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ভবিষ্যতে যাতে কোন প্রকার ন্যাক্কারজনক ঘটনা না তার নিরাপত্তা নিশ্চিত করারও দাবী করা হয়।
এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, এক শিক্ষিকার লিখিত একটা অভিযোগ পেয়েছি। তবে, শ্লীলতাহানীর মতো কোন ঘটনা ঘটেনি। ভিকটিম ভয় পেয়েছে মাত্র। শিক্ষক সমিতির প্রতিনিধিরা ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই, রাঙামাটি সদরে মিটিং এ আছি, থানায় গেলে বিষয়টা জানা যাবে। বিষয়টা আমি দেখবো।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১