শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর কর্মকর্তাদের লুটপাট
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর কর্মকর্তাদের লুটপাট
বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর কর্মকর্তাদের লুটপাট

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.০৫মিঃ) ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ঝিনাইদহের কালীগঞ্জ আবাসিক প্রকৌশলী কার্যালয়টি দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার আখড়ায় পরিনত হয়েছে৷ কোম্পানীর নুন্যতম নিয়মনীতির তোয়াক্কা না করে যাবতীয় কাজ চালিয়ে যাচ্ছে অফিসের তিন কর্মকর্তা ৷ দুর্নীতির মাধ্যমে তারা ফুলে ফেঁপে উঠেছেন ৷ বিনা টেন্ডারে বলিদাপাড়া-রায়গ্রাম মোড় থেকে কওসারের ইটভাটা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ১১ হাজার কেভির লাইন নির্মান করা হচ্ছে ৷ একই ইটভাটার মধ্যে ৬ টি খুটি পুতে লাইন সরবরাহ করা হয়েছে ৷ চোরাই লাইন দিয়ে কালীগঞ্জের প্রায় ১৫ টি ইজিবাইক গ্যারেজ থেকে প্রতিমাসে লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে গুজব রয়েছে ৷ অভিযোগ উঠেছে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী যুগল বন্ধু রায়, উপ-সহকারি প্রকৌশলী মাসুম পারভেজ ও আনোয়ার হোসেন এই দুর্নীতির সাথে জড়িত ৷ তবে তারা তিন জনই এই অভিযোগ অস্বীকার করে বলেছেন হেয় করতে কেও এমন তথ্য সরবরাহ করেছে ৷ সুত্র মতে মিটার নেয়া, মিটার পরিবর্তন, ডিসকানেক্ট ফির নামে গ্রাহকদের জিম্মি করে বেপরোয়া ভাবে ঘুষ আদায় করা হচ্ছে ৷ এ তিন কর্মকর্তার লাগামহীন দুর্নীতিতে কালীগঞ্জের বিদ্যুত্‍ অফিসে গ্রাহক হয়রানী চরমে উঠেছে ৷ অভিযোগে জানাগেছে, ২০১৫ সালের অক্টোবর মাসে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) এর ঝিনাইদহের কালীগঞ্জের আবাসিক প্রকৌশলী যুগল বন্ধু রায় যোগদানের পর তিনি কোন আইনের তোয়াক্কা করেন না ৷ তিনি যোগদানের পর শহরের প্রায় ১৫ টি ইজিবাইক গ্যারেজে বিশেষ ব্যবস্থায় চোরাই লাইন দিয়ে প্রতি মাসে জনপ্রতি ১০ হাজার টাকা করে আদায় করা হচ্ছে ৷ তার আদায়কারী হিসেবে বিল্লাল হোসেন, রবিউল ইসলাম ও নাছির উদ্দীন নামে অফিসের তিন ব্যক্তিকে নিয়োজিত রেখেছেন ৷ সুযোগ বুঝে এই তিন ব্যক্তি এখন নিজেরাই ইজিবাইক চাজের্র ব্যবসা করছেন ৷ খোঁজ-খবর নিয়ে জানা গেছে, কালীগঞ্জ শহরে মিন্নাত আলী, বিল্লাল, নাছির, রবিউল, নির্মল, রাজুসহ প্রায় ১৫ জনের ইজিবাইক চাজের্র গ্যারেজ আছে ৷ এদিকে নুতন বিদ্যুত্‍ লাইন তৈরী করতে হলে প্রোজেক্ট বা ডিপোজিট ওয়ার্কের ভ্যালুয়েশনের মাধ্যমে কাগজপত্র ঠিক করার পর লাইন টানতে হয় ৷ অথচ কওসারের ইটভাটায় যে ১৪ টি পোলের মাধ্যমে বিদ্যুত্‍ সরবরাহ করা হয়েছে তার কোন টেন্ডার হয়নি ৷ নেই কোন অফিসিয়াল কাগজপত্র ৷ কয়েক লাখ টাকার বিনিময়ে কোন কাগজপত্র ছাড়াই আবাসিক প্রকৌশলী যুগল বন্ধ রায় ইটভাটার মধ্যে ১১ হাজার কেভি ভোল্টের লাইন তৈরী করেছেন বলে অভিযোগ৷ ঢাকালে পাড়ার মিন্নাত আলীর ৩ ফেজের লাইন দীর্ঘদিন ধরে কাটা থাকলেও তিনি বিশেষ ব্যবস্থায় চোরাই বিদ্যুত্‍ নিয়ে বহাল তবিয়তে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিয়ে যাচ্ছেন ৷ উপ-সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেন ও মাসুম পারভেজ যৌথভাবে মোটা অংকের টাকা নিয়ে ১নং ফিডার থেকে প্রায় ৫শ মিটার দুরে একটি ৩ ফেজের সংযোগ দিয়ে তাকে দুই ফিডার থেকে বিদ্যুত্‍ পাওয়ার সুবিধা করে দিয়েছেন বলে অভিযোগ ৷ গত ২৩ ডিসেম্বর অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুত্‍ ব্যবহারের অভিযোগে ১৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয় ৷ কিন্তু ১৩ জনের মধ্যে শুধুমাত্র মামলা হয় একজনের নামে ৷ বাকিদের কাছ থেকে মোটার অংকের ঘুষ আদায় করে তাদের বিরুদ্ধে মামলা দেয়নি আবাসিক প্রকৌশলী ৷ একাধিক গ্রাহক জানান, দু’তিন মাসের বিল বাকি হলে বিদ্যুত্‍ অফিস থেকে লাইন কাটতে আসে এবং মামলা দিয়ে হয়রানী করা হবে হুমকি দিয়ে থাকেন ৷ কিন্তু মিন্নাত আলীর লক্ষাধিক টাকার বিল বাকি থাকলেও তার লাইন সচল রয়েছে ৷ এ ব্যাপারে কালীগঞ্জ ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী যুগল বন্ধু রায় জানান, যদি কেউ চোরাই লাইনের মাধ্যমে বিদ্যুত্‍ নিয়ে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয় তাহলে আমাকে জানাবেন ৷ অবৈধ বিদ্যুতের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না ৷ তাদের কাছ থেকে মাসিক উত্‍কোচ নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কারা টাকা নেয় তা আমি জানিনা ৷ এছাড়া নিয়ম কানুন উপেক্ষা করে ইটভাটায় বিদ্যুত্‍ লাইন সরবরাহের বিষয়ে তিনি জানান, আমি নতুন এসেছি৷ কোথায় বিদ্যুত্‍ লাইন গেছে তা আমি জানি না ৷ ইট ভাটায় বিদ্যুত্‍ সরবরাহের অফিসিয়াল কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হয়ত প্রোজেক্টের কাজ হতে পারে ৷ বিষয়টি আমার ভালভাবে জানা নেই ৷ এ বিষয়ে ওজোপাডিকো ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বিনা টেন্ডারে এ ধরণের কাজ করা সম্ভব নয় ৷ তাই খবরটি যারা দিয়ছেন তারা সত্য বলেননি ৷





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ